somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঘডাশা বাঘ হয়ে গিয়েছিল, গত শীতে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শোয়াইব জিবরান

খবরটি হঠাৎ রটে, গত শীতে। বাঘের বাচ্চা পাওয়া গেছে, চারটি। এটি আবিষ্কার করেছে এলাকার বাইরে থেকে আসা লোকজন। দেদারসে হাততালি পাচ্ছে তারা। আমরা এলাকাবাসী তো অবাক মানি। এতোদিন এ এলাকায় থাকি, এলাকার প্রতিটি বনের উপমা, চিত্রকল্প, পাতা নড়ার ধ্বনি জানি। অথচ আমরা জাননাম না।একজন ঠোঁট উল্টে বলল, আরে যা। দেগগে হয়ত শেয়ালের ছাও। শনের বনে বাঘ আইব কোথ্থেকে? খবর যারা নিয়ে এসেছিল তারা আসলে কেউ বনবিজ্ঞানি নিদেন পক্ষে িপ্রাণিবিদ্যা পড়া লোকও ছিল না। তারা আসলে ঘাস কাটছিল, গরুর। অবশ্য নিন্দুকেরা বলেছিল, ঘোড়ার।
অগত্যা আমাদের গাত্রোথ্থান করতে হয়। আমরা আমাদের বনবিদ্যা বিভাগের বন্ধুদের খবর দিই। তাঁরা তাঁদের প্রাণিবিদ্যা পড়ুয়া সহকর্মীদের খবর দেয়। বিকেলের রোদ তখন বেশ কনে দেখা আলো হয়ে ইঠেছে। বনবিদ্যার লোক প্রাণিবিদ্যার লোকজনদের নিয়ে বাঘ দেখতে আসে। আমরা পেছনে পেছনে বরযাত্রিদের মতো মিষ্টান্ন মুখ করে ছুটতে থাকি। অকুস্থলে যাবার সাথে সাথে গরুর ঘাসকাঁটা মজুররা নিন্দুকেরা যাদের ঘোড়ার ঘাসকাঁটা লোক বলে প্রচার করে তারা রে রে করে ওঠে। আরে করতোছুইন কী আফনারা করতাছুইন কী। বাঘিনী আইয়া পড়ব এখইন। হরোঅইনছে! তাতে বনবিজ্ঞানী ও তাদের প্রাণিবিদ্যা পড়ুয়া লোকেরা মোটেই ঘাবড়ায় না। কেননা, শোয়াইব জিবরান এর আগে বলে দিয়েছেন বাঘের সাথে পিরিত আছে কবি ব্রাত্য রাইসুর। ডোরাকাটা বাঘ তারে বিয়া করব কি না এটা নিয়েও তিনি কবিতা েলিখেছেন মাত্র কয়েকদিন আগে ফেসবুকে। তাই ভয় নাই। বাঘের সাথে যখন সম্বন্ধ আছে কবিদের।
আর এখন দেখ বনবিদ্যা বিজ্ঞানি আর তাদের প্রাণিবিদ্যা পডূযা লোকগণ চারটে ছানার উপর তাঁরা উবু হয়ে দণ্ডায়মান। ছানাগুলোর চোখ তখনও ফোটে নাই যে বাঘের ছা হলে প্রেমে পড়বে বা থাবা দেবে। তারা বরং মায়ের নয় একটি অপরটির গায়ের উষ্ণতা নিতে উন্মুখ; যেহেতু মা েতাদের পালিয়ে গেছে দূর বনে, গরুর ঘাসকাটা লোক অথবা ঘোড়ার ঘাস কাটা লোকেদের তাড়া খেয়ে। এলাস, কলিকালে কত কিছুই না ঘটবে।

বনবিদ্যা বিভাগের লোকজন বলে, আচ্ছা এগো মুখ তো তেমন মায়া মায়া নয় আর যেহেতু হোগলার বন আমাদের মনে হয় না ্ইনারা বাঘের বাচ্চা।আচ্ছা প্রাণিবিদগণ তবে তোমরা দেখো তো চোখেরর মাসকরা সরিয়ে। অবএব প্রাণিবিদ্যা পড়ুয়া লোকগণ মনোযোগী হয়। আর তারা ঘোষণা করে আরে নাহ্ এরা তো বাঘডাশার ছানা।
আর দেখ এই আকাশের নামে কসম বলছি, গরুর ঘাসকাঁটা লোকেরা নিন্দুকেরা যাদের ঘোড়ার ঘাসকাঁটা লোক বলে থাকে তারা মাথা নীচু করে তেপান্তর পার হযে চলে গিয়েছিল।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×