somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোয়াইব আহমেদ থেকে শোয়াইব জিবরান: ছাই থেকে জেগে উঠি গণকবি দিলওয়ার তোমার নামে

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন সবেমাত্র ভর্তি হয়েছি সিলেট এম.সি কলেজে, ইন্টারে। থাকি বিখ্যাত বালুচর হোস্টেলের ফিফথ ব্লকের ৫০২ নম্বর কক্ষে, যেটিতে গত বৎসর আগুন দেয়া হয়েছিল। হোস্টেলে মন টিকে না। মা বাবারে ফেলে গেছি। তাই সুযোগ পেলেই শহরে ছুটি। যাই মূলত সিলেট বার্তা অফিস, বেদানন্দ বাবুর হোটেল, ড.সফিউদ্দিন আহমদ স্যারের বাসা আর কবি দিলওয়ারের- খান মঞ্জিলে। এক সময় খান মঞ্জিলই হয়ে উঠল একমাত্র আড্ডাস্থল। প্রায় দিন সকালে যাই রাতে ফিরি। অদ্ভুত ঘোরের মধ্যে রাখতেন কবি দিলওয়ার। মনে হতো সক্রেটিসের সামনে বসে আছি এথেন্সের অলিভ বৃক্ষ তলায়। দুপুরের খাবার তো বান্ধা ছিল। বিচিত্র বিষয় নিয়ে কথা হতো।কাব্যতত্ত্ব থেকে ধর্মতত্ত্ব। আর লাল বিপ্লব।
আমি তখন শোয়াইব আহমেদ শোয়েব নামে লেখালেখি করি। ঊর্মি নামে একটা সাহিত্যপত্রিকাও মৌলবীবাজার সেন্ট্রাল রোড থেকে বের করি। দিলওয়ার নিয়মিত লেখা দেন।
একদিন তিনি হঠাৎ বললেন, আইচ্ছা তুমি কি তোমার নামের মানে জানো? বললাম, নবীর নামে আমার নাম এইটুকু জানি। তিনি বললেন, শোয়াইব মানে হইল আগুনের স্ফুলিংগ। আর আহমেদ শব্দটি এসেছে মুহম্মদ থেকে।যার অর্থ প্রশংসনীয়। তাহলে তোমার নামের মানে দাঁড়ালো প্রশংসনীয় আগুনের স্ফুলিংগ। যে আগুন প্রশংসনীয় সে টা তো আগুনের জাত না। কিন্তু আমি তো তোমারে মাঝে জাত আগুনের রূপ দেখি। তুমি কবি। মানে স্বয়ং ঈশ্বরের বার্তাবাহক।আজ থেকে তোমার নাম শোয়াইব জিবরান। মানে আগুনের বার্তাবাহক। প্রকৃত আগুনের। তখন আমি লাল বিপ্লবের স্বপ্ন দেখি। দিলু ভাইয়ের দেয়া নাম খুব মনে ধরলো। এর পর থেকেই লিখতে শুরু করলাম শোয়াইব জিরবান নামে।
তারপর একদিন সিলেট পর্ব শেষ করে চলে এলাম ঢাকায়।ঢাকা থেকে আরো দূর দেশের শহরে। দিলওয়ারের সাথে যোগাযোগ ক্ষীণ হয়ে এলো। কিন্তু তাঁর দেয়া নামটি রয়ে গেল।

তবে সিলেট গেলেই তাঁর সাথে একবার দেখা করতামই। তিনিও খুব খুশি হতেন। উজ্জল হয়ে উঠতেন।তারপর মোবাইলের যুগ এলে তিনি শুরু করলেন মেসেজ দেয়া। দীর্ঘ দীর্ঘ মেসেজ পাঠাতেন কবি। রোমান হরফে। সব সময় পুরোটা পড়ে শেষ করতে পারতাম না। সর্বশেষ মৃত্যুর কয়েকদিন আগে ১৫ সেপ্টেম্বর রাত ১১টায় ৩৮ মিনিটে আমাকে লিখলেন, Which weapon is most infernal than chemical weapon?
আজ মাঝে মাঝে ভাবি নিজের পিতৃদত্ত নামে ফিরে যাই। বন্ধুদের বলেছি। তাঁরা বলেছে সে কি আর সম্ভব! তুমি তো ঔ নামেই পরিচিতি পেয়ে গিয়েছো। এখন নতুন সাধারণ নামে পাঠক তোমাকে আর নেবে না।
লাল বিপ্লবের স্বপ্ন এখন আমার কাছে ম্লান হয়ে এসেছে। সেদিন ফেসবুকে ছবি আপলোড করেছি। দেখি ছবির নীচে লন্ডন থেকে কবি টি এম আহমদ কায়সার লিখে রেখেছেন- আগুন কিশোর! আরও একদিন একটি গদ্য দেখাতে নিয়ে গেছি আমার প্রিয় শিক্ষক সৈয়দ আকরম হোসেনের কাছে। স্যার মনোযোগ দিয়ে পড়লেন। তারপর বললেন, ভাল। তবে তোমার মধ্যে সে স্পার্ক আমি দেখতাম তা এ লেখায় নেই।

হা আগুন, হা স্পার্ক! ছাইয়েরও অধিক শীতল আজ আমার প্রাণ। তবু মাঝে মাঝে ছাই থেকে জেগে ওঠার লেলিহান সাধ জাগে কবি দিলওয়ার তোমার নামে।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×