আজ কমলকুমার মজুমদারের ৯৯ তম জন্মদিন
১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শোয়াইব জিবরান
সাহিত্যগুরু তথা সাহিত্যিকদের সাহিত্যিক কমলকুমার মজুমদারের আজ ৯৯ তম জন্মদিন। ১৯১৪ সালের এ দিনে তিনি কলিকাতা মেডিক্যাল কলেজে জন্মগ্রহণ করেন। নিভৃতেই এ বৎসর যাচ্ছে এ বিরল সাহিত্যজনের জন্মদিন।
গত কয়েক বৎসর তাঁর জন্ম ও দেহান্ত দিবস বাংলাদেশে পালিত হয়ে আসছিলো। গত বৎসর তাঁর ৯৮ তম জন্মদিন ও তাঁর বিখ্যাত সাহিত্যকর্ম 'অন্তর্জলী যাত্রা’উপন্যাস প্রকাশের পঞ্চাশ বৎসর পালন উপলক্ষে শাহবাগে দিনব্যাপী উৎসব উদযাপিত হয়েছিল। এ উপলে সহজপাঠের কমলকুমার বিশেষ সংখ্যাও প্রকাশিত হয়েছিল। প্রকাশিত হয়েছিল অন্তর্জলী যাত্রা বিষয়ক স্মারক গ্রন্থ ‘অন্তর্জলী যাত্রা: বয়ন ও বয়ান’। এ বৎসর রাজনৈতিক অস্থিরতার কারণে সহজপাঠ কোন উৎসবের আয়োজন করতে পারেনি। তবে আগামী বৎসর কমলকুমার মজুমদারের জন্ম শতবৎসর উদযাপনের ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। এ লক্ষে ড. সৈয়দ আকরম হোসেন কে সভাপতি ও ড. শোয়াইব জিবরানকে নির্বাহী সম্পাদক করে কমলকুমার মজুমদার জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ প্রকাশনা কমিটি গঠন করা হয়েছে। জন্মশত বর্ষ পালনের প্রস্ততি কাজ চলছে। এর ছাড়াও উপলক্ষে চট্রগ্রাম, রাজশাহী ও সিলেট থেকে প্রকাশিত কমপক্ষে তিনটি লিটলম্যাগ কমলকুমার মজুমদার সংখ্যা প্রকাশের কাজ হাতে নিয়েছে বলে এ পর্যন্ত জানা গেছে। কলিকতাতেও অনুরূপ উদ্যোগ গ্রহণের কথা রয়েছে। আলো ক্রমে আসিতেছে...
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২

আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮

মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে...
...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুন