somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধাওয়া

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শোয়াইব জিবরান
গল্প বুঝতে চাও- চরিত্রের পেছনে ধাওয়া কর- বলেছিলেন আখতারুজ্জামান ইলিয়াস। চরিত্রের পেছনে শুরু করলাম ধাওয়া। নবকুমার যখন কাঠ সংগ্রহের জন্য নৌকা থেকে নামল তার পিছু নিলাম। বনে গিয়ে নবকুমার কাঠ কাটছে আর আমি দূর থেকে দেখছি। তারপর পথ হারাল। সে হাটছে হাটছে তো হাটছেই। তার সাথে হাটতে হাটতে আমার পা ধরে গেলো। তাকে কী করে বলি- রাস্তা তো এইদিকে। সে তো কাগজের পাতায় আর আমি উবু হয়ে পড়ছি। হঠাৎ এক কাপালিকের মেয়ে এসে বলল- পথিক তুমি পথ হারাইয়াছ? চমকে উঠে নবকুমার সাথে আমিও। তারপর নবকুমার কে ছেড়ে আমি তরুণীর পেছনে ধাওয়া করতে থাকি। সে কি উত্তেজনা। কিন্তু সে আমাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। নবকুমার কেও। একসময় তারা জলে ডুবে মরে গেল। আমি মারা পড়িনি। ভাগ্যিস বিছানায় ছিলাম।
তারপর আরো একদিন যশোবতীর পিছু নিলাম। তার বিয়ে হল এক অন্তর্জলীতে আনা বুড়োর সাথে। আমার সেকি দুঃখ। আমাকে উদ্ধার করতে চ-াল এলো। কিন্তু খুব একটা লাভ হল না। বুড়োর সাথে সেও ডুবে মরল। ভাগ্যিস সে রাতে আমি বাসায় ছিলাম, যখন পূর্ণিমার চাঁদ লাল।
আরও একদিন পিছু নেই এক কাছিমওয়ালার। সে পূর্ণিমার রাতে পুরাতন ব্রহ্মপুত্রের চরে কাছিমদের ধরে ধরে উল্টে রাখে। মাঝ রাতে যখন কুয়াশায় রহস্যময় চরাচর এক আলখেল্লাা পরা দরবেশ আকাশ ফুড়ে এসে তাদের ছেড়ে দেন। বাব্বা কী যে ভয় পেয়েছিলাম।
একরাতে মাহবুব মোরশেদের গল্পে দেখি একলোক হেব্বি প্রেম করে যাচ্ছে। ওকে নিয়ে তাকে নিয়ে ডেটিং করে যাচ্ছে। বেশ উত্তেজনা বোধ করতে থাকি। বর্ণনাটিও বেশ চটি চটি। কিন্তু মাহবুব তো রসময় নয় আমার ছোট ভাই। এক সময় লোকটি অসংখ্য প্রেম করতে গিয়ে জটিলতায় পড়ে। সে কার কাছে পরামর্শ নেবে বুঝতে পারে না। আমি ভাবি আমাকে জিজ্ঞেস করছে না কেন ? ওমা শেষে দেখি ও তার বউকেই জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিচ্ছে। আমার উত্তেজনা একদমই পানি হয়ে যায়। যাহ্ লোকটি তাহলে বিবাহিত!
আরও একরাতে নেটে দেখি মাসুদ খানের মা তার ছেলেকে হারাচ্ছেন আবার ফিরে পাচ্ছেন। মায়ের পিছু নেই। ওমা তিনি ত্রিরাস্তায় মাথায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দেখি মহাশূণ্যে ছেলের সন্ধানে চলেছেন। আমি উড়তে উড়তে তার পিছু নিতে থাকি। ওমা তিনি দেখি ভুল শিশুকে নিজের হারিয়ে যাওয়া সন্তান মনে করে মহাশূন্যের খড়ের গাদা থেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। এসব নিখিল ভুল বুঝাবোঝির মাসুদ খানের বিষয় আমি তাকে বলতে পারছি না। আমাকেও তো পৃথিবীতে ফিরতে হবে।
কান্ত সন্ধ্যায় পৃথিবীতে ফিরে আসি। কান্তিতে আমার শরীর অবশ হয়ে আসে। আর দ্যাখ পায়ে রক্ত আর মহাশুন্যের কাদাবালি লেগে আছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×