আজ পুরাদিন পুরান প্রেমিকাদের দিলে দয়ার সাগর ঝুমাইয়া উঠছিলো
বেবাকে মিইল্যা ঘাড়ে ধইরা কবিতা লিখতে বসাইলো- আমিতো শ্যাষ!
শিশু প্রেমিকা এখন চোখে কাজল লাগায়, তার বুকে বসন্ত আইছে-
সে অসময়েগো... বড্ড অসময়ে আমারে নোঙর বানাইলো দিলে গাঁইথ্যা
কৈশোরী- তার নুপুর জোড়ায় মর্চে না ধরিলো
সে আমারে ঢুবাইলো আর ডুগডুগি বাজাইলো
তারপর হগ্গলই ইতিহাস...
নারী আসে- প্রেম আসে, প্রেম আসে- নারী আসে
যাই যাই করতে করতে আর আসায়-ই হয় না
আমারে আটইয়া রাখলো অনাস্তরের দেয়ালে
আবার প্রেমের দিনে খরা খুঁজতে খুঁজতে
সোমাদের বাড়ির কুকুর পিছে রাইতের ভেতর ঢুইকা যাইতাম
অভ্যেস বড়োই বদ আছিলো... দিলের থোড়ে চুরি ডাকাতির ঢোক
বদমাশ নক্ষত্রগুলান মেছরীর চাক ছুঁইড়া মারে নোনতা জিহ্বার ঢালে
এখনো আমি আছি বেহারার ফাঁকে ফাঁকে চান্দের জমিনে
খোলাসা ক'খান আশার থালা আসমানে হাঁক তোলে
ম্যালাদিন মনটা উদাস হয় না- আহারে! অতীতে কবিতা লিখতাম
আমি-সুখ-দু:খ- মোটা মোটা রেখাগুলান একখান স্বাস্থ্যবান ত্রিভুজ আঁইকা রাখে
আমার সুখ নাই- এটা হাঁচা কথা
আমার দু:খ আছে- এটা মিছা কথা
আমি আছি আমি আছি- এটা একটা সত্য কথা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


