somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে যে কারণে উনারা সেরা ১০ জন ব্লগার :) :)

২০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কী এমন প্রয়োজন ছিলো সেরা ১০ জন ব্লগার নির্বাচনের? যা নির্বাচন করেছে, তাও বুঝিয়ে দিলো যে, "কর্তৃপক্ষ এখনো সেরা ব্লগার নির্বাচনের যোগ্যতা অর্জন করেনি।" এটা নিয়ে এখন আবার ব্লগে তুমুল বিতর্কও হচ্ছে। তবে বেশিরভাগ বিতর্কই অমূলক। অমুক নাই কেন, তমুক নাই কেন? এসব প্রশ্নই বেশি শোনা যাচ্ছে।

সেরা ১০ জন ব্লগারের তালিকা নিয়ে আমার কোন প্রশ্ন নেই। যথেষ্ট যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই সেরা ব্লগারের শিরোপা জিতেছেন। তবে প্রশ্ন রইলো কেবল সেরা ব্লগার হওয়ার পেছনে যে কারণ উল্লেখ করেছে, সে কারণ নিয়ে।

কয়েকজন ব্লগারের ক্ষেত্রে সেসব কারন একটু এদিক সেদিক হবে। বাকি সব ঠিক আছে।

আমার দৃষ্টিতে কেন এ ১০জন সেরা ব্লগার -

ইমন জুবায়ের
চমৎকার তথ্যসমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি বিষয়ক পোস্ট দিয়ে থাকেন ইমন জুবায়ের। যা এক কথায় অতুলনীয়। উনার পোস্টের সংখ্যাও অবাক হওয়ার মতো। ব্লগে আর কোন ব্লগার এতো বেশি পরিমান মানসম্পন্ন পোস্ট দিতে পারেননি।

মাহমুদুল হাসান কায়রো
সরাসরি পাকিস্তানের জন্য কান্নাকাটি করে এবং শিবিরের জন্য আকুতি জানিয়েও একমাত্র এ ব্লগারটি অনেক ননছাগু ব্লগারের প্রিয় পাত্র। এ অসামান্য কৃতিত্বের জন্য তাকে সেরা ব্লগারের মর্যাদা দেয়া হয়েছে।

ফিউশন ফাইভ
বাংলা ব্লগের সুপার হিরো। বাংলা ব্লগের বিকাশে অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে সেরা ব্লগার হতে পারেন।

আলিম আল রাজি
এ মানুষটির রম্যের কঠিনমাত্রার ভক্ত আমি। বছরজুড়ে প্রচুর উপভোগ্য রম্য আমাদেরকে উপহার দিয়ে সেরা দশে ঠাঁই করে নিয়েছেন।

জাহাজী পোলা
জাহাজ ছিনতাই এবং বঙ্গোপসাগরের জলদূষন নিয়ে দারুন দু'টি পোস্ট পেয়েছিলাম। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমাত্র তিনিই লিখেছেন মনে হয়। কেবল এজন্য সেরা দশে ঠাঁই করা নিয়ে তৃপ্তিও না, বিতর্কেও নাই। তবে নানান সময় উনাকেও ছাগ সংস্পর্শে থেকে বেশ আমোদ করতে দেখা গিয়েছে।

শায়মা
দিনলিপি সংরক্ষনের কনসেপ্টের সাথে এ লোকটির ব্লগিং অনেকাংশে যায়। নির্ভেজাল এবং স্বাধীন ব্লগ লেখার এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন শায়মা।

রেজোওয়ানা
নারী ব্লগারদের মধ্যে ব্লগিংয়ে বেশ এগিয়ে আছেন। আগে সামাজিকতা করে করে পাঠক সৃষ্টি এবং পরে জনপ্রিয়তা - এ নীতিতে একক নারী ব্লগার হিসেবে তিনি সেরা দশে ঠাঁই পেতেই পারেন।

আরিয়ানা
উনার ব্লগ পোস্টগুলোয় খুব তেলতেলে কমেন্ট থাকে বলে অত ভালোভাবে কখনো পর্যবেক্ষণ করিনি। তাই নো কমেন্টস। তবে অবশ্যই সেরা দশে ঠাঁই পাওয়ার মতো নন তিনি। কর্তৃপক্ষ যে এখনো সেরা কিছু নির্বাচনের ক্ষমতা অর্জন করেনি, তা প্রমান করার জন্য তাকে সেরা দশে রাখা হয়েছে।

ডিসকো বান্দর
পরবর্তীতে আর কখনো কর্তৃপক্ষ এ ধরনের লিস্ট করবে না, এটা নিশ্চিত করার জন্যই ডিসকো বান্দরকে সেরা দশে রাখা হয়েছে। অর্থাৎ উনারা বুঝিয়ে দিয়েছেন এ ধরনের লিস্ট করে আমরা যে অতি উৎসাহী মূর্খতা দেখিয়েছি, তা ব্লগারদেরকে বুঝানোর জন্য ডিসকো বান্দরের মতো একজন ব্লগারকে রেখেছি। অন্য কোন কারণে নয়। ন্যাড়া আর বেল তলায় যাবে না।

আসিফ মহিউদ্দিন
বাংলা ব্লগকে আন্তর্জাতিক মাধ্যমে নিয়ে যাওয়া এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ নিয়ে ব্লগে লেখালেখি, ব্লগারদের সাথে নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে মাঠে থাকার কারণে আসিফ মহিউদ্দিনকে সেরা ব্লগারদের একজন বলা যায়। পাশাপাশি যে পরিমান ধৈর্য্যের দেখিয়ে দিনের পর দিন ব্যক্তি আক্রমন মোকাবেলা করে যাচ্ছেন, তা রীতিমতো ঈর্ষনীয়। একজন শক্ত ব্লগযোদ্ধা।


তবে সে যাইহোক, এ ধরনের তালিকার কোন প্রয়োজনই ছিলো না।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬
৪৭টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×