somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুবুর কথা

২১ শে মে, ২০১০ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুবু, তুই চলে যাবার পর

তোর মতো করে তোর সোনাবাবুকে
এতোখানি ভালোবাসবে, কাউকে পাই নি আজও খুঁজে। তোর মতো করে
তোর সোনাবাবুর উসখুশ মাথাটিকে
বুকের পেলবে টেনে নেবে, কে আছে এমন দরদিয়া? তোর কথা
কেবলই মনে পড়ে বুবু, অমনি
দু চোখ ফেটে প্রবল অশ্রুপ্রপাত অবিরাম।
সমগ্র চরাচরে শুধু তোর ছায়া দেখি, শুধু তোকেই দেখি না কোথাও।
আমি আজ বড্ড ভবঘুরে বুবু, কিচ্ছুটুকুন লাগে না আমার ভালো
তুই চলে যাবার পর। পাখিমন
বেজায় পাগলপারা, বুকের ভেতর সর্বগ্রাসী উথালপাথাল ঝড়।

বুবু, তুই গিয়েছিস চলে, চলে যাবার কারণটা না বলে
বুবু, তুই গিয়েছিস চলে তোর বাবুকে নগ্ন পায়ে দলে
বুবু, তুই গিয়েছিস চলে
আর কোনওদিন ফিরবি না তা জানি

বুবু, ঘর হতে বেরুলেই
মনে হয় পায়ে পায়ে তুইও বেরিয়েছিস পথে, কখনও
ছোট খুকিটির মতো হাত ধরে হাঁটছিস, কখনও
কাঁধের জমিনে নরম গাল রেখে
চোখ বুজে
তোর বাবুর কোমর জড়ানো দু হাতে তোর। তোর শরীরের
সৌরভ আর চুলের সুঘ্রাণ
ক্ষীণায়ু জীবনে জাগায় সুদীর্ঘ দীর্ঘায়ু জীবনের সাধ
তোর বাৎসল্যরঙিন ছোঁয়ায়
একহিমালয় অহংকার জাগে বুকে, সবকিছু তছনছ
তুচ্ছ হয়ে যায় সবকিছু
বুবু, ঘর হতে বেরুলেই, একাকী বিষণ্ন হাঁটি, উদাসীন অনাথ
শহর-প্রান্তর ধু-ধু মরুভূমি, আচমকা ভ্রমবশে
ঘুরে দাঁড়াই
অলৌকিক ‘পাখি’ সম্বোধনে। বুবু,
আমি তোর সোনাবাবু, মাছরাঙা, টিয়ে। আমি তোর বাবুই পাখি রে বুবু।
তোর অমন অলৌকিক স্বরে আমায় আর ডাকবে না কেউ কোনওদিন।
বুবু, ওরে আমার একরত্তি বুড়ি, তোকে পাবার মতো বৈভব আমার ছিল না আর কিছুতেই। তোকে হারাবার মতো হতভাগ্য আর হয় না

আমি আজ সবচেয়ে নিঃস্ব রে বুবু, শুধু তুই নাই বলে।



ভ্রমছায়া

এখনও মনে হয় সুতীব্র অভিমানে তুই
মেঝের উপর আছড়ে ফেলিস মুঠোফোন, আর আমি সবেগে ছুটে এসে
নীরবে পেছনে দাঁড়াই, সন্তর্পণে ঘাড়খানি তোর ছুঁই।
অমনি সচকিত ঘুরে
একফালি হাসি ঝেড়ে আহ্লাদে ছিটকে যাস দূরে।
এখনও মনে হয় একদিন সোনালি প্রত্যুষে নিবিড় দাঁড়িয়ে আছি চৌমাথার ধারে, হাসনাহেনার সুগন্ধি ছড়ানো হাসিমুখ তোর ভেসে আসে আবছা অন্ধকারে।

মাঝে মাঝে ভ্রম হয়, মনে হয় আজও আছে সবকিছু ঠিকঠাক
অবিকল সেদিনের মতো
তারপর চেয়ে দেখি, তুই নেই, আছে শুধু তোর দেয়া একবুক ক্ষত।

অক্টোবর ২০০৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×