somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনই দায়িত্ব পাচ্ছে না নাছির

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আইনী জটিলতার কারণে এখনই ক্ষমতা পাচ্ছেন না সদ্য নির্বাচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ জন্য তাকে ২৭ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে। আর এই সময়ে চসিকে থাকবেন কার্যত দুইজন মেয়র।
ইসি সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত তিন সিটি নির্বাচনের ফলাফল গতকাল সচিবালয়ে পৌছেছে। আগামী সপ্তাহেই এ বিজয়ীদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপরে শপথ নিবেন নতুন মেয়র। এর আগে চার সিটি নির্বাচনের মতো এবারে চট্টগ্রামের মেয়রও শপথ নিয়ে দায়িত্বে জন্য তাকে তিন মাস অপেক্ষা করতে হবে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন আইন) ২০০৯ এর ৬ ধারা মোতাবেক কর্পোরেশন গঠিত হবার পর প্রথম বৈঠকের পর থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত এর মেয়াদ নির্ধারিত থাকায় মেয়র নাছিরকে অপেক্ষা করতে হবে। এছাড়া সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা আইনের (২) উপ-ধারা (১) এর দফা (খ) অনুযায়ী দায়িত্ব নিতে পারবেন না। এই সময়ে চসিকের বর্তমান ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব পালন করবেন। এ সময়ে পুরাতন কাউন্সিলররা বহাল থাকবেন।
সূত্রমতে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১০ সালের ১৭ জুন। চসিকের নির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১০ সালের ২৭ জুলাই। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৬ ধারা অনুসারে নির্বাচিতদের মেয়াদ হলো- প্রথম সভা অনুষ্ঠানের দিন থেকে পরবর্তী ৫ বছর পর্যন্ত। একই আইনের ৩৪ (খ) ধারা অনুযায়ী ৫ বছর পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে। সে হিসাবে গত ২৭ জানুয়ারি থেকে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠান বাধ্যবধকতা ছিল।
ইসির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, আগামী সপ্তাহে গেজেট হলে এ সপ্তাহেই শপথ হতে পারে। না হলে পরের সপ্তাহে শপথ হবে। তিনি বলেন, যেহেতু ঢাকার দুই সিটি দীর্ঘদিন মেয়র শূণ্য রয়েছে তাই এখানে দায়িত্ব দ্রুত দেওয়া হবে। এক্ষেত্রে আগামী সপ্তাহেই শপথ হতে পারে। আর যেহেতু এক মাসের মধ্যে শপথের বাধ্যবাধকতা রয়েছে তাই শপথ এক সাথে তিন মেয়রের হতে পারে।##
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×