somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"পিউ পিউ বিরহী পাপিয়া ব'লে...."-- নজরুল , আমাদের তরুণ সমাজ তোমাকে ভোলেনি।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাঝে মাঝে আক্ষেপ করি নতুনরা পুরাতনকে ভুলে যাচ্ছে। এবং সব দোষ নতুনদের ঘাড়েই চাপিয়ে দিই। নতুনদের কোনো কালচারাল বোধ নেই। তাদের সংস্কৃতির বদলে আছে অপসংস্কৃতি। ইত্যাদি ইত্যাদি। সবটা যে মিথ্যা তা নয়। তবে কিনা খারপটাই ভালোর চেয়ে বেশি করে চোখে পড়ে। এবং স্বাস্থ্যের চেয়ে ব্যাধিটাই বেশি সংক্রামক।


কিন্তু আয়নার সমানে দাঁড়িয়ে নিজেদেরকেও মিলিয়ে দেখার সময় এসেছে। কারণ নিজেদেরকে আমরা সব সময়েই সেফ সাইডে রাখতে চাই, তাই অপরের কাঁধে দোষ চাপাতে আমরা ভালোবাসি।

নতুন প্রজন্মের অনেকেই কিন্তু আজো সমানতালে হৃদয়ে রবীন্দ্র-নজরুল ধারণ করে রেখেছে। রবীন্দ্র-নজরুল সেখানে সযত্নে লালিত পালিত হচ্ছেন। এবং নতুন প্রজন্মকেও লালন পালন করছেন।


আমার কাছে কিছু ছাত্রছাত্রী চাকরির পরীক্ষার জন্যে কোচিং করতে আসে। সেই সূত্রেই তাদের “তরুণ মনের গহন বনের’’ সন্ধানী হতে পারি। সেদিন আমার এক ছাত্রী মৌসুমী আমার সাথে দেখা করতে এসেছিল। কথায় কথায় গানের প্রসঙ্গ উঠলো। বললাম-একটা নজরুল গীতি শোনাও। মৌসুমী বলল- স্যার একটা শর্ত আছে । আগে আপনাকে একটা গান শোনাতে হবে।


কী আর করা আমার হেঁড়ে গলায় একটা গান শোনাতে হল। মৌসুমী গেয়েছিল- “পিউ পিউ বিরহী পাপিয়া বলে........”। কেবল হারমোনিয়ামে গেয়েছিল। কিন্তু এককথায় অনবদ্য । ছাত্রীটি ভালোই গান গায় । তাই আমি আমার লড়ঝড়ে মোবাইলে গানটা রেকর্ডিং করেছিলাম।

গানটা আপনাদের জন্যে আপলোড করলাম। শুনে দেখে জানাবেন আমার অনুভব যথার্থ কিনা –“ নজরুল আমাদের তরুন সমাজ তোমাকে ভোলেনি। আমাদের চেতনায় , অবচেতনায় , মননে আজো গভীর ভালোবাসায় তুমি জড়িয়ে আছো , থাকবেও চিরদিন।"

গানটি শুনতে নিচের অডিও লিঙ্কে ক্লিক করুন

Click This Audio Link

ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন - "পিউ পিউ বিরহী পাপিয়া ব'লে....।"

ইউটিউবে শুনতে https://www.youtube.com/watch?v=2H9FBXhlTNw




***************************************************
***************************************************
সবাই ভালো থাকবেন।

রাগে থাকুন, X( রাগিয়ে রাখুন। :P

রঙে থাকুন, B-) রাঙিয়ে রাখুন। ;)
***************************************************
আমাকে সর্বক্ষণের জন্যে পাবেন এখানে http://www.techspate.com

ফেসবুকে আমার ঠিকানায় যেতে এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×