somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউটিউব থেকে ডাইরেক্ট লিঙ্ক সহ যে কোনো ডাউনলোড ম্যানেজারের সাহায্যে রিজিউম সাপোর্ট সহ ডাউনলোড করুন। ( অনভিজ্ঞদের জন্য)

২৪ শে জুন, ২০১৩ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি হুজুগে মানুষ । হুজুগ জিনিসটা শুনেছি ভালো না। তবে হুজুগ মানুষকে দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারে। নিজেকে দিয়েই সেটা বেশ ভালো বুঝতে পারি।

চলুন তা হলে বলি কি হয়েছিল। ঋতুপর্ণ আমাদের ছেড়ে চলে গেলেন। গেলেন রাজার মতোই।( আমিও এরকমই মরতে চাই)।ঋতুপর্ণের সিনেমা সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে না কোনোদিন। হয়তো আমি বোদ্ধা নই। আমার কলিগ অমিত তো ঋতুপর্ণ বলতে পাগল।

যাই হোক আমি ভাবলাম নেট থেকে ঋতুপর্ণের সব সিনেমাগুলোই ডাউনলোড করে ফেলি। ইউটিউবে দেখলাম অনেকগুলোই আছে। আমি এর আগে ইউটিউব থকে বহুবার IDM দিয়ে ডাউনলোড করেছি। সুতরাং মহা আনন্দেই ডাউনলোডর তোড়জোর শুরু করলাম।

কিন্তু গোড়াতেই বিপত্তি। IDM ইউটিউবের পেজে গেলে এমনিতেই ডাউনলোডের অপসন দেয়। কিন্তু অবাক হয়ে গেলাম ডাউনলোডের অপসন কিছুতেই দিচ্ছে না। কপিরাইট বিমুক্ত যে গুলো সেগুলো ডাউনলোডের অপসন দিচ্ছে কিন্তু যেগুলোতে কপিরাইট আছে সেগুলো দিচ্ছে না। (আমার কথা বিশ্বাস না হলে নিজেরাই দেখে নেবেন। ) বুঝলাম গুগল মামা নীতিরক্ষায় বদ্ধ পরিকর।

ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায় বেশকিছু সাইট থেকে সেখানে ইউটিউবের সেই ভিডিও র লিঙ্ক পেস্ট করলে ওরা ডাউনলোডের নতুন লিঙ্ক দেয়। কিন্তু কপিরাইট সম্বলিত এই ভিডিও র ডাউনলোড পাওয়া গেল না।
মাথা গেল গরম হয়ে। নেটে আতিপাতি করে খোঁজা শুরু করলাম কিভাবে ডাউনলোড করা যায়।পেয়েও গেলাম সহজ একটা উপায়। দেখুন আপনাদের কাজে লাগে কিনা !

প্রথম ধাপ

এই কাজের জন্যে আপনার প্রয়োজন হবে তিনটে জিনিসের।
১। যে কোনো একটা ব্রাউজার।( ফায়ারফক্স/অপেরা/গুগলক্রোম/ ইন্টারনেট এক্সপ্লোরার)
২। VLC মিডিয়া প্লেয়ার।
৩। যেকোনো একটা ডাউনলোড ম্যানেজার।

কিভাবে করবেন

প্রথমে ব্রাউজার থেকে ইউটিউবের যে ভিডিওটা ডাউনলোড করতে চাইছেন সেটা খুলুন।



ব্রাউজারের অ্যড্রেসবার থেকে ভিডিওটির লিঙ্ক কপি করুন।



২ য় ধাপ

এবার VLC Player ওপেন করুন।এবার Media>Open Network Stream খুলুন। (অথবা Ctrl+N)চাপুন।



এখানে দেখুন Please enter a network Url লেখার নিচে একটা ব্লাঙ্ক বক্স আছে।এখানে আপনার কপি করা লিঙ্কটি পেস্ট করুন।



নিচে দেখুন Play অপসন আছে। ওখানে ক্লিক করুন।

ভিডিওটি প্লে না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।



প্লে হওয়া শুরু হলেই। Tools>Media information এ যান।( বা একবার Ctrl+I চিপতে পারেন।)



এখন যে উইন্ডোটি খুলেছে তার নিচের দিকে তাকান।।Location এর পাশেই দেখুন একটি লিঙ্ক এসেছে। এটাকে কপি করুন।



তৃতীয় ধাপ

আপনার ডাউনলোড ম্যানেজারে পেস্ট করুন। এবং ডাউনলোড করতে দিন । ডাউনলোড শুরু হবে।

আমি IDM দিয়ে ডাউনলোড করেছি। এক্ষেত্রে আপনাকে IDM ওপেন করে Task>Add new Download -এ ক্লিক করুন



নতুন যে উইন্ডো আসবে সেখানে Address এর পাশের
বক্সে ভিডিওটির কপি করা লিঙ্ক টি পেস্ট করে Ok করুন।





ডাউনলোড হওয়া শুরু হবে।



এটা দেখুন Resume সাপোর্টেড।

সুতরাং Happy Downloading.

সকলে ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৩৬
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×