somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সচেতনহ্যাপী
আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

রমজান আসছে, এবং এর করনীয় আর বাস্তবতা

২৭ শে জুন, ২০১৪ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র রমজান দোড়গোড়ায়। ২/১ দিনের মাঝেই শুরু হয়ে যাবে শিয়াম সাধনার মাস। ইসলাম সম্পর্কে আমার জ্ঞান খুবই অল্প। স্কুলে থাকতে এই ক্লাসটাতেই আমার অনুপস্থিতি নজরে পড়ার মত ছিল। আরবীতো পড়তেই পারতাম না। শুধু বিদ্যা জাহির করতাম অনুবাদে আর বাংলা অর্থে। তাই প্রারম্ভেই পাঠকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।যা লিখছি সবই টুকলিফাই করা।।
১.রমজান মাস মুসলিম ক্যালেন্ডার অনুযায়ী নবম এবং পবিত্রতম মাস।
২.কুরআনের প্রথম আয়াত এই মাসেই নাযেল হয়েছিলো।।
৩.শুধু খাবার থেকে বিরত থাকা নয়,অন্যায়,মিথ্যা,জোচ্চুরি সব থেকেই বিরত থাকতে হবে।
৪.শারীরিক এবং মানসিক রোগীদের বাধ্যতা থেকে মুক্ত রাখা হয়েছে। এবং শিশুদের যারা প্রাপ্ত নয় তাদেরকেও।
৫.প্রতিবছর এটা জর্জিয়ান ক্যালেন্ডার থেকে ১১দিন এগিয়ে আসে।
৬. এইমাসে মুসলিমগন অন্যান্য মাসের চেয়ে বেশী দান-ক্ষয়রাত করে থাকে। এবং উমরাহ্ হজ্জ ও করে থাকে।
৭. এই মাসে ইফতার পার্টির আয়োজনও বেড়ে যায়। এবং বিশেষ করে নিকট আত্মীয়রা কাছাকাছি আসবার সুযোগ পায়।
৮. বিশেষ করে হত-দরিদ্র মানুষদের জন্য এই একটা মাস একটু সুখ বয়ে আনে,সাধারন মানুষদের দান-খয়রাতের কারনে। অন্ততঃ বছরের তুলনায়।
৯. বেশীর ভাগ মানুষই বছরের অন্যান্য সময়ে খেজুর বা খোরমা না খেলেও ইফতারীর শুরু করেন এগুলি দিয়েই।
১০. রমজনের শেষ হয় ঈদের আনন্দ দিয়ে।
১১.ফরজ নামাযের বাহিরে এই মাসে আরেকটি ২০বা ১২ রাকআতের নামায পড়তে হয় মুসল্লীদের যা তারাবিহ্ নামে পরিচিত।
১২. রমজানের শেষ ১০দিনের মাঝে একটি রাত আসে যা,লায়লাতুল-ক্বদর নামে অভিহিত। এই একরাতের ইবাদত হাজার রাতের চেয়েও উত্তম।
১৩.মুসলিম এবং অমুসলিমদের মাঝে প্রথম যুদ্ধ যা বদর যুদ্ধ নামে অভিহিত,তা এই মাসেই সংঘটিত হয়েছিলো।
১৪. মুসলিমগন এমসেই মক্কা বিজয় সম্পন্ন করেন।
১৫. বছরের অন্যান্য মাসের তুলনায় এই একটা মাসেই মুসলিমদের মাঝে দয়া-দাক্ষিন্ন এবং সাহায্যের মনোবৃত্তির পভাব বেশী দেখা যায়।
১৬. রোজা অনেক রোগ থেকে মুক্ত রাখতে সাহায্য করে,এমন কি ডায়াবেটিসকেও।
১৭. সবশেষে এই মাস শুরু হয় চাঁদ দেখার উপর নির্ভর করে। সুতরাং পৃথিবীর সব দেশে যে একসাথেই শুরু হবে এমন কোন শর্ত নেই।
মোটামুটি এই আমাদের পবিত্রতম মাসের পর্যালোচনা। প্রতিটি আরব দেশেই ঈদের চেয়ে বেশী গুরুত্ব দেয়া হয় এই মাসকে। অন্ততঃ আমার দেখা এবং জানামতে।
এখন আমাদের ভেবে দেখতে হবে কতটুকু সহীভাবে এই মাসটিকে আমরা পালন করে থাকি। শুধুই উপবাস না পুরো শর্তসহ?? আল্লাহর রহমত বর্ষিত হোক আমাদের উপর। আমীন।।

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×