somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজব দুনিয়ার আজব শখ !!

২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা সবাই সাধারনতঃ কবুতর দেখে থাকি।। ঘরের ব্যালকনী থেকে মাঠে- প্রান্তরে।। মাঝে মাঝে কিনেও খাই।। কিন্তু সেদিন একটা খবরে চোখ চড়কগাছ!! কবুতরটির দাম মাত্র ২৩,০০০ হাজার দিনার বা ৭৬,৩৩০ আমেরিকান ডলার!! যার স্থানীয় নাম গালাবী বা জালাবী।। এ্যাক্রোবেটিক পারফর্মে বিশেষভাবে পারদর্শী।।
পাখীটির নিলামের ঘটনাটা এখানকার সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।। দেখা যাচ্ছে কিভাবে প্রতিদ্বন্ধিতার ফলে ধীরে ধীরে দাম চড়তে চড়তে এখানে এসে ঠেকেছে।। সাথে বোধহয় চিরাচরিত আর্থিক অহংকারও জড়িত হয়েছে।।
যদিও এই গালাবী কবুতর প্রজাতিটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান হলেও ( এবং মধ্যপ্রাচ্যের পাখীপ্রেমীদের কছে এর প্রচুর জনপ্রিয়তা থাকা সত্বেও মেডিয়াগুলি সমালোচনায় মুখর হয়ে উঠেছে এর আকাশচুম্বী মূল্য নিয়ে।।
একজন সমালোচক লিখেছেন, যদিও এর ডানাগুলি স্বর্ন দিয়ে বানানো হতো, তবুও এটা একটা পাখীই।। ক্রেতার বুদ্ধিও পাখীর মতই সামান্য।। আরেকজন লিখেছেন, এই টাকাগুলি যদি গরীবদের দেওয়া হতো, তাহলে তারা তার সঠিক ব্যাবহার করে অন্ততঃ নিজেদের জীবন বদলাতে পারতো।। একজন সৌদী সমালোচক লিখেছেন, ক্রেতার ভিতরে একটা নাম কেনার মিথ্যে অহমিকা প্রকাশ পেয়েছে।। এই সার্কাস হয়েছিলো “ বিউটি ক্যামেল” সোজা বাংলায় সুন্দরী উট নিলামের বেলায়ও।। আজ সেটা কবুতরে এসে ঠেকেছে।। আরেক ইউজার লিখেছেন, এমন একটি মহামূল্যবান কবুতরের অবশ্যই কয়েকটি ভাষা জানা উচিৎ !! (সুত্র: মানামা থেকে রয়টার্সের ২৪শে আগষ্ট)।।
সব দেশেই এমনতর লোক পাবেন কম বেশী।। এমন কি আমার মত গরীব দেশেও।। যেখানে আপনজনরা কোনমতে দিন কাটায় সেখানে তাদেরই একটা অংশ ঈদ করতে বিদেশে দৌড়ায়।। যেন দেশে ঈদ করা যায় না ?? বাড়ির বগানে হরিন পালার মত ঔদ্ধত্ব দেখায়।। মনে পড়ে কি সেই বন কর্মকর্তার কথা?? যার ঘরের বেআইনী লুকানো টাকা গুনতে টকা গোনার মেশিন লেগেছিলো!! অথচ তার বিধবা বৃদ্ধ মা টি কুড়েঘরে থেকে কোন রকমে বেচে ছিল!! কি বলবেন এটাকে অর্থের গরীমা, মিথ্যে নাম কেনা অথবা এরমাঝেই লুকিয়ে থাকা অন্যকিছু??
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৩৭
১১৯টি মন্তব্য ১১৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×