একটি কৌতুক:
কবি নজরুল ইসলামের সবে একটু নাম-ডাক হয়েছে, তখন বাংলায় মাঘ মাস চলছে । তো একদিন কবি রবীন্দ্রনাথ লোক মারফৎ তাঁকে ডেকে বললেন,-
''শুনলুম কবিতা লিখে তোমার খুব নাম-ডাক হয়েছে! তো তুমি কেমন জাতের কবি হয়েছো তার একটা পরীক্ষা হয়ে যাক? কি বল?''
নজরুল বললেন,--জি আজ্ঞে?
রবীন্দ্রনাথ বললেন,--আগামী সাতদিনের মধ্যে এমন একটি কবিতা লিখতে হবে, যার প্রতি লাইনের শেষে 'ঘ' অক্ষর থাকবে। নজরুল বললেন,--সাতদিন কেন আমি এখনি শুনিয়ে দিচ্ছি।
( রবীন্দ্রনাথ একটু আশ্চর্য হয়ে বললেন)
--বেশ শোনাও তাহলে!
নজরুল বললেন,-
''আমি কবিতা লিখিতে বসিয়াছি হাড় কাঁপানো শীতের মাঘে/
তাই বলে শিয়ালের দাড়ি দেখিয়া কভু ভয় কি পায় বাঘে?"
(মাত্র দুই লাইন বলার পরেই রবীন্দ্রনাথ কবি নজরুলকে থামিয়ে দিয়ে বললেন)
--আমাকে ক্ষ্যামা দেও নজরুল, আমি তোমার জাত চিনে গেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


