
সন্ধ্যার নিরজনে কিছু কথা নাহয় হলোই আমার সাথে,
হলো কিছু কথা কাটাকাটি
কিছু অনুরাগ বিরাগের পালা
যার কিছুটা অভিনয়
আর কিছুটা কান্না।
সন্ধ্যার নিরজনে নাহয় দুজন পাশাপাশি বসেই রইলাম
রইল না হাতে হাত
কেবল অভিযোগের আঙুল
মান অভিমান দ্বন্দ্ব যুগল।
সন্ধ্যার নিরজনে মুখে কুলুপ এঁটে
নাহয় বসেই রইলাম চুপচাপ
শুনশান নীরবতা
তোমার ছায়ার মত আবছায়া অবয়ব পাশে
বসেই রইলাম সারাটা রাত
কেবল তুমি আর আমি
সাথে কিছু টক ঝাল মিষ্টি জীবনের গল্প।
সন্ধ্যার নিরজনে অস্তিত্তের আঁধারে গিয়ে
তবুও যেনো চমকে উঠি
সেই নিকষ কালো আঁধারে
পাই তোমার দেহের মোহনীয় গন্ধ
যা সব কিছুকে ছাপিয়ে
উদ্বেলিত করে আমায়
অশান্ত হয়ে উঠি।
যা রাগ অনুরাগের মালা উরিয়ে নেয় মেঘের ভেলায়
রাঙিয়ে যায় আমায় বারংবার।
সফেদ বিহঙ্গ
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



