
স্বপ্ন তুমি কতদূর যাবে গো
কতটা দূর তোমার গন্তব্য
তোমার যাত্রাপথ কি খুবই কণ্টকময়!
সেথা কি কঠিন শিলার এবড়োখেবড়ো পথ
নাকি অগ্নিদগ্ধ উত্তপ্ত খরা মাঠ।
স্বপ্ন তোমা পর্যন্ত পৌঁছতে
পাড়ি দিতে হয় কতটা পথ?
স্বপ্ন তুমি কি বলবে?
তুমি কতটা মোহনীয়
কতখানি সৌন্দর্যের আধিক্য আছে তোমার।
তোমা পর্যন্ত পৌঁছনোর যে আকুলতা
তা আমায় সদাই করে বিস্মিত।
সকল ভাবনা চিন্তার উর্ধ্বে তুমি
স্বপ্ন তুমি বরও অদ্ভুত
কিছুটা চতুরও বটে
তোমায় যবে ভাবি এই বুঝি বশে এনেছি
ঠিক তখন অন্য স্বপ্নে বিভোর করে দাও
তুমি পারও বটে।
স্বপ্ন তোমার সাথে লড়াই হবেই হবে
পরাজিতের গ্লানি তোমার কপালে জ্বলবেই
সে প্রত্যয় সদা মনে
তুমি হারবেই আর তা এ জগৎ দেখবেই
কেননা তোমার রূপ হবে বাস্তবায়িত
আর তুমি ম্লান।
স্বপ্ন তুমি নওকো কোন শত্রু
কিন্তু তুমি মিত্রও তো নও
তোমায় আঁকড়ে বাঁচার কি কঠিন প্রবনতা
তোমায় মিথ্যা করে দেবার কি অসীম ব্যকুলতা
যদি তা জানতে তুমি
হয়তো নিজেই মেনে নিতে হার।
সফেদ বিহঙ্গ
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৮ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


