আমায় লিখো
১৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমায় লিখো
মাঝ দুপুরের অস্থিরতা
প্রাণের আবেগ উচ্ছ্বলতা
অন্ধকারের একাকিত্বের যন্ত্রনাটা
আমায় লিখো।
দুঃখের কথা, সুখের কথা
প্রানের সকল ব্যকুলতা
মাঝ নিশীথের কল্পনাটা
আমায় লিখো।
বন্ধু তুমি!
প্রাণের প্রিয়
অস্তিত্তের কাছের কেহ
জানোই সেতো
আমায় লিখো।
জানি তোমার ব্যথার কথা
অলস দুপুর,
শুকনো পাতা
খড়খড়ে মাঠ,
চোখের ভাষা
কিছুই হয়তো পাল্টাবে না
আমায় লিখো।
সান্ত্বনা নেই,
কেবল যন্ত্রণাটাই
কল্পনাটাই আবছা লাগে
ভীষণ কালো
আমায় লিখো।
তোমার আমার সুখের কথা
দুঃখের দিনের ব্যথার কথা
অন্তবিহীন চলার কথা,
কতশত স্বপ্নগাঁথা
আমায় লিখো।
আকাশ পানে ছড়িয়ে দিয়ো
আমি ঠিক কুড়িয়ে নিব
আমায় লেখা তোমার বানী
ভালোবাসার সঞ্জীবনী
জানোই সেতো
আমায় লিখো
সফেদ বিহঙ্গ
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন...
...বাকিটুকু পড়ুনদাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ
এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬

খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।
ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।
হারানো মুহুর্তরা কি সত্যিই ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত...
...বাকিটুকু পড়ুনChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!
বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট...
...বাকিটুকু পড়ুন