ব্যাক্তিগত জীবনে সাংবাদিকতা পেশা হিসেবে বেছে নেয়ার সময়-কাল প্রায় তিন বছর হতে চলল। এর মধ্যে দেখেছি অনেক কিছু। নিজের চোখের সামনে অনেক কাণ্ড ঘটতে দেখলেও সময়ের অভাবে কাউকে শেয়ার করতে পারিনি। কোন কমেন্ট করার আগে বিবেকে শুধু একটি প্রশ্ন নাড়া দিত...
"তুমি তো সাংবাদিক, তুমি তো কোন পক্ষে যেতে পারোনা।"
যাই হোক, এরকমই একদিন চলতে ফিরতে শুনলাম। শেয়ার বাজারে নাকি গণ্ডগোল লেগেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা পুরো অ্যাকশনে.....
অফিস থেকে পাঠানো হলো আমাকে। মজার বিষয় হলো আমি প্রথম ঐদিন শেয়ার বাজারে নিউজের জন্য গিয়েছি। আমি প্রথমে বিক্ষোভ চলাকালীন মার্কেটের এক কর্মকর্তার কাছ থেকে পুরোপুরি জানলাম কেন তাদের বিক্ষোভ, আর কেনই বা তাদের রাস্তা অবরোধ! যাক সবকিছু মোটামুটি শুনে বেচারা বিনিয়োগ কারীদের জন্য কিছুটা খারাপ লাগল বৈকি....
এতগুলো মানুষ আর তাদের কোটি কোটি টাকা হাতে গোনা কতগুলো মানুষের কাছে বন্দি। আবার এরও প্রতিবাদ জানাতে গেলে খেতে হয় পুলিশের ডান্ডা-পিটানি।
এরমধ্যে নেমে পড়লাম আমার নিউজের জন্য কমেন্ট নিতে। একটা লোক দেখি মার্কেটের পাশে থাকা একটা ভবনের নিচে দাড়িয়ে হাউমাউ করে কাদঁছে। কৌতুহল নিয়ে গেলাম তার কাছে। শুরুতে দেখেই লোকটি আমাকে বলল, ভাই জীবনে একটা পাপ করছি লোভ কইরা। গ্রাম থেইকা শুনলাম, শেয়ার ব্যবসায় নাকি অনেক লাভ। তাই জমিটা বিক্রি করে ৫মাসের বাচ্চাটা আর বৌ নিয়ে যাত্রাবাড়িতে একটা বাসা নিছি। আর ইনভেস্ট করছি শেয়ার ব্যবসায়। এখন আমার সব শেষ। কিছু নাই। কিচ্ছু নাই। আমার বাবুডার জন্য দুধ কিনতে কইছে বৌ। কিন্তু আমি দুধ কিনুম কি দিয়া???? "ওর মুখে বিষ ঢালা ছাড়া আমার তো আর উপায় নাই।" আমার টাকা ফিরায় দেও....বলেই আবার চিৎকার করে কান্না..............
গত কয়েকদিন আগে দেখলাম সেই শেয়ার বাজার কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে। (অবশ্য সরকার এসব রাঘব-বোয়ালদের কাছে কেনা চাকর কিনা। তাই এদের নাম প্রকাশ করতে চাচ্ছেনা) । পেপার-পত্রিকার কল্যাণে বেরিয়েছে সব গোমর। আজ ব্লগেও ছবি দেখলাম কয়েকজনের।
ভূমিকা না করেই তাদের কাছে আমার একটাই প্রশ্ন, ভাবুন তো আপনি রাস্তায় দাড়িয়ে কাদছেন। আর অন্যজনকে বলছেন, আমার বাবুর দুধ কিনুম কি দিয়া। "ওর মুখে বিষ ঢালা ছাড়া আমার তো আর উপায় নাই।"
হা হা হা জানি আপনারা কখনো এরকম ভাববেন না। কিন্তু তারপরেও মনে একটা প্রশ্নের উদয় হলো। সাহস নিয়ে করে বলেই ফেললাম!!!
শেয়ার বাজারে একদিনের অভিজ্ঞতা!!! ও একটি প্রশ্ন তাদের কাছে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।