somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ অপুর জন্মদিন

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিশ্চিন্দিপুরের অপুকে নিশ্চয়ই সবার মনে আছে? না, অমি সেই অপুর কথা বলছি না। অপু, আমাদের পরিবারের সবচেয়ে আদরের মানুষ-আমার ছোট বোন। আজ ওর জন্মদিন। ও ভূমিষ্ঠ হবার আগেই বাবা এই নামটি ওর জন্য বেছে রেখেছিলেন। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমায় যে ছোট্ট শিশুটি অপু চরিত্রে অভিনয় করেছে, ছেলেবেলায় অনেকটা সেরকমই দেখতে ছিল সে, বড় বড় চোখে ধারালো চাহনি। বড় হওয়ার সাথে সাথে অবশ্য আদল পরিবর্তন হয়ে গেছে অনেকটাই, তবু আদুরে ভঙ্গি আর ধারালো ভাবের পরিবর্তন হয়নি একটুও। ছোট বলে পরিবারের প্রতিটি মানুষের ভালবাসায় সে সিক্ত হয়েছে প্রতিমুহূর্তে। এখন সে পরিণত এক তরুণী, স্বনামধন্য একটি সরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজের কাছে নিজে সে অনেক বড়, কিন্তু আমাদের কাছে? সেই আদুরে ভঙ্গি আর ধারালো চাহনির ছোট্ট অপু হয়েই আছে, চিরকাল থাকবে। ওর বয়স আর এক বছরও বাড়বেনা আমাদের কাছে। মাঝে মাঝে আমরা বড়রা ছোট বলে ওর ওপর দু একটা খবরদারি করলে ও ভীষণ রেগে যায়, ভারিক্কি চালে জবাব দেয়-তাকে ছোট ভাবার কোন কারণ নেই, সে এখন সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী ........ অপুর এই গম্ভীর আচরণে আমরা আড়ালে মুখ লুকিয়ে হাসি। আবার মাঝে মাঝে ঠিক এর উল্টো স্বর শোনা যায় ওর কণ্ঠে। কোন কাজে সাহায্য করার কথা বললে যখন সে মিষ্টি হেসে আহ্লাদে গদগদ হয়ে বলে "আমি তো ছোট, বড়দের কাজ পারি না" তখন তার চেহারায় প্রবলভাবে ছেলেমানুষী ফুটে ওঠে।

আমি ওর থেকে খুব একটা বড় নই, তবু আমার মনে পড়ে ওর জন্মক্ষণের কথা, ওর হাঁটতে শেখার কথা, ওর প্রথম মা ডাক শেখার কথা, ওর এই হঠাৎ বড় হওয়ার কথা-সব মনে পড়ে আমার। এই সেদিনের ছোট্ট অপু - ধীরে ধীরে কত বড় হয়ে গেল, ভাবতে অবাক লাগে! সময় কত দ্রুত জীবনের পখে দৌড়োয়। চুমো দেবার জন্য মুখ বাড়ালে যে শিশুটি আহ্লাদে গলে গিয়ে গাল পেতে দিত, সেই ছোট্ট অপুর আজ জন্মদিন।

প্রাণের গহিনে সঞ্চিত আমার সকল শুভবোধ, আমার সকল ভালবাসা এক করে আমি ওকে জন্মতিথিতে শুভেচ্ছা জানাই। "অপু", শুভ হোক জন্মদিন-বিশ্বের আঙিনায় অনেক বড় হও, তবে আমাদের কাছে ছোট্টটিই থেকো। আমরা তোমায় অনেক ভালবাসি, তা কি তুমি জান?
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৯ ভোর ৬:০২
৩৩টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×