somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাত্তরের কান্না

২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কান্না পাচ্ছে।কষ্টে আমার বুকটা ফেঁটে যাচ্ছে। আমার বাংলাদেশের মাটিতে বসে একটি টেলিভিশন অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান শাহ আবদুল হান্নান বললেন-‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ মূলত একটি গৃহযুদ্ধ ছিল’- যা কিনা মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করার সামিল।

আমি টিভি অনুষ্ঠানটি দেখিনি। আজকের যুগান্তরে পড়লাম বিস্তারিত। হান্নান সাহেব বলেছেন-‘৭১ সালের মুক্তিযুদ্ধ মূলত একটি গৃহযুদ্ধ। পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের রাজনৈতিক শক্তির লড়াইয়ের রেশ ধরেই এ গৃহযুদ্ধ সংঘটিত হয়েছে।

এনসাইক্লোপেডিয়া ও তৎকালীন বিদেশী পত্র-পত্রিকায়ও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গৃহযুদ্ধ বলে অভিহিত করা হয়েছে।’
তিনি বলেন, ‘যুদ্ধে রাজাকার এবং মুক্তিযোদ্ধা উভয় পক্ষই নিহত হয়েছে। যার সংখ্যা কোন অবস্থাতেই ৩০ লাখ নয়। শেখ মুজিবুর রহমান একবার নিহতের সংখ্যা ১০ লাখ বলেছেন। পরে আবার ৩০ লাখ বলেছেন। প্রকৃত সত্য কোনটি তা উদঘাটনে স্বাধীনতার পর কোন সরকারই উদ্যোগ নেয়নি। এছাড়া বিচারপতি হামদুর রহমান কমিশনের রিপোর্টে বলা হয়েছে, নিহতের সংখ্যা ২৬ হাজার অথবা তার চেয়ে আরও কিছু কম।’

মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার বিষয়টিও অস্বীকার করে টকশো’তে শাহ আবদুল হান্নান আরও বলেন, ‘৭১ সালের লড়াইটা ছিল জাতিগত এবং রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে। বাঙালি ও বিহারিরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করেছেন। পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে। এ যুদ্ধে রাজাকার ও তাদের সহযোগীরা নিহত হয়েছে। মুক্তিযোদ্ধারাও নিহত হয়েছেন। তাই এটাকে গণহত্যা বলা যাবে না। জাতিসংঘও এটাকে গণহত্যা বলেনি।’

স্বাধীনতা বিরোধী এসব লোক কত বড় বড় অবস্হানে চলে গেল, আর আমার বীর পংগু মুক্তিযোদ্ধারা মিরপুর এ মানবেতর জীবনযাপন করে। একটা মুক্তিযোদ্ধা সাটি'ফিকেটের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের পিয়নের বকা শুনে আর নীরবে চোখের পানি ফেলে।

এরপরও কি এদের বিচার হবেনা?মুক্তিযুদ্ধ কে সরাসরি অপমান করার পরও কি আমরা সবাই চুপ থাকবো?ত্রিশ লাখ শহীদের আত্মা কিন্তু আমাদের কানের কাছে কেঁদে যাচ্ছে। আপনারা কি কেউ শুনতে পাচ্ছেননা সেই কান্না?

আমরা কি এসব অসভ্য লোকদের বিচার চাবোনা? নাকি আবার সেই ৩০ লাখ শহীদ কেই ফিরে আসতে হবে?
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৯
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

সময় বহিয়া যায়…..

লিখেছেন খায়রুল আহসান, ১৭ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৫

খৃষ্টপূর্ব পাঁচ শতকের গ্রীক দার্শনিক হেরাক্লিটাস বলেছিলেন, "No man ever steps in the same river twice"। অর্থাৎ নদীর জল বহমান, সেটা দৃশ্যমান হলেও বা না হলেও। একটা মানুষ নদীর জলে... ...বাকিটুকু পড়ুন

"আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে?" (স্মৃতিচারণামূলক)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৭ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২৮

জাহাঙ্গীর স্যার সমাজ পড়াচ্ছেন। ক্লাস সেভেনের সমাজ বই। পুরো ক্লাসরুম নীরব। আমি ঠিক পিছনের বেঞ্চের আগের বেঞ্চে বসেছি। স্যার একটি করে লাইন পড়েন আর একটু থামেন। তারপর আবার পড়েন। "সম্রাট... ...বাকিটুকু পড়ুন

৭১ নিয়ে বানিজ্য করা খুব খ্রাপ....কিন্তু তার পরিবর্তে ইসলাম/ধর্ম নিয়ে বানিজ্যে নেমে পড়া কি সমিচিন?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৮

দাড়ি টুপির সাথে আরবদের আলখেল্লা পরিধান করে, সুন্নতি লেবাস ধারণ করে যারা honey nuts বেচে, তাদের চেয়ে খুব উন্নততর, সৎ লোকের সংগঠন জামায়াতে মওদুদী না। বরং ইসলাম ধর্মকে দলীয় সংকীর্ন... ...বাকিটুকু পড়ুন

×