somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভয়ংকর সুন্দর সাউথ আফ্রিকা ভ্রমণ ৩

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

{দু:খিত। লিখতে অনেক সময় লাগছে ব্যাস্ততার কারনে।ক্ষমা করবেন এবং সাথে থাকবেন}

রাতে ঘুমটা ভাল হলো না। সকালে ফ্লাইট, এ কারণেই হয়তো ঘুম সেরকম হয়নি।ঠিক ৫ টায় ওয়েক আপ কল আসলো হোটেলের।আমি উঠে গোসল করে নিলাম। এরপর ফজরের নামাজ পড়ে এবং রেডী হয়ে চলে গেলাম আমার কলিগের রুমে। তিনিও রেডী।হ্যান্ড লাগেজ ছাড়া আর কোন লাগেজ যেহেতু নেই, বেশ শান্তি বোধ করছিলাম।নীচে নেমে গেস্ট সার্ভিসে এয়ারপোর্ট ট্রান্সফারের কথা বললাম। ওরা পাঁচ মিনিটের মধ্যে গাড়ি রেডী করে দিলো। এয়ারপোর্ট এ গিয়ে সরাসরি ইমিগ্রেশান শেষ করে লাউন্জে চলে গেলাম। ও হ্যা বলা হয়নি যে গতকাল দেশ থেকে আসার সময় আমার কলিগ তার মোবাইল ফোন হারিয়েছিলেন। কাঁত হয়ে ঘুমানোর সময় সম্ভবত ফোন টা সিটের কোনায় পড়েছে। তিনি একটা মিসিং রিপোর্ট ফাইল করলেন লাউন্জে যাবার আগে। [মোবাইলটা উনি ফেরত পেয়েছিলেন বাংলাদেশে এসে]। যাইহোক, দোহা এয়ারপোর্ট এর বিজনেস ক্লাস লাউন্জটা খুবই সুন্দর আর খাবার ও বেশ ভাল। আমরা সকালের নাস্তা করে নিলাম। আমি ফ্রেশ ফ্রুট জুস খেলাম বেশ খানিকটা।এরপর পিচ ফল খেলাম। অদ্ভূত লাগলো। আরেকটা ফ্রুট মিক্স নিলাম যার মধ্যে ছিল ফ্রেশ আংগুর, কমলা, পেপে আর তরমুজ। এগুলি খেয়ে একটা ওট বার মধু দিয়ে খেলাম। সব শেষে এক কাপ চা।আরামে খেয়ে নিয়ে নীচে ডিউটি ফ্রী শপে কিছুক্ষন ঘোরাঘুরি করলাম। যদিও কিনলাম না কিছুই।বোর্ডিং এর যখন পনের মিনিট বাকী, আমরা ধীরে ধীরে বোর্ডিং গেটে আসলাম। আমাদের পাসপোর্ট আর বোর্ডিং কার্ড বাড়িয়ে দিলাম দায়িত্বে থাকা অফিসার অভিজিতের কাছে। অভিজিত ইন্ডিয়ান। কাতারে অনেক অনেক ইন্ডিয়ান কাজ করে। কাতার এয়ারলাইন্সের এই বোর্ডিং গেটেই কমপক্ষে ৫ জন ইন্ডিয়ান তো ছিলই। যাইহোক অভিজিত আমার পাসপোর্ট টা হাতে নিয়েই বলল, "স্যার, দেয়ার ইজ আ প্রবলেম উইদ ইওর লাগেজ, বিফোর ফ্লাইং ইউ মাস্ট সর্ট ইট আউট"। বিভিন্ন বইতে পড়ছি যে কথা শুনে মানুষের চোয়াল ঝুলে পড়ে। এই কথা শুনে আমার চোয়াল ঝুলে পড়ল। আমি জিগ্গাসা করলাম, "কি ধরনের প্রবলেম? আর যে কোন প্রবলেমই হোক তুমি তাড়াতাড়ি সমাধান করো।" লোকটি বলল যে স্যার আপনাদের সাথে দুটি কাগজের কার্টন আছে, সেগুলি কাতারের মিনিস্ট্রি অব ইন্টেরিওর সন্দেহ করছে। আমি বললাম, "ভাই, ওগুলি আমাদের অফিসের লিফলেট আর ফ্লায়ারস।" কিন্তু লোকটি বললো য স্যার আমাদের কিছু করার নেই, যেহেতু এটা মিনিস্ট্রির ব্যাপারে। তোমরা অপেক্ষা করো, ওরা লাগেজ দুটি নিয়ে আসবে। আমি রেগে গেলাম। বললাম, "অপেক্ষা করবো মানে? আমার ফ্লাইটের কি হবে? আমার খুব জরুরী কাজ আছে, ফ্লাইট মিস করা যাবেনা। তোমরা দেখে লাগেজ ঢুকাতে পারোনাই?" হুদাই হম্বিতম্বি করলাম। জানি কোন লাভ নেই। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ওরা বললো "তোমাদের না নিয়ে প্লেন যাবেনা। প্লেন ওয়েট করবে।" আমি তো অবাক। বলে কি শ্লা!! কাতারের সিকিউরিটির লোক এসে ওগুলি চেক করে যখন আমাদের ছাড়লো তখন নির্ধারিত সময় পেড়িয়ে গেছে ৪৫ মিনিট আগে। সব শেষ করে ওরা গাড়িতে করে যখন প্লেনে নিয়ে যাবে তখন দেখলাম আমাদের সাথে এক শ্বেতাংগ নারী। বললো সে অস্ট্রেলিয়ান।সে জিগ্গেস করলো , "আমার মত তোমরাও লেট?" আমি বললাম, "তুমি আমাদের ধন্যবাদ দাও। নইলে তুমি প্লেন মিস করতে"। মেয়েটি সত্যি সত্যি অনকে বার ধন্যবাদ বললো। প্লেনে ওঠার সময় ভাবছিলাম সহযাত্রীরা নিশ্চয়ই বিরক্ত। কিন্ত সিটে বসে কিছুই টের পেলাম না। বরন্চ এয়ার হোস্টেস এসে হট টাওয়েল দিল আর বললো,"স্যার অনেক ধকল গেল তোমার উপর দিয়ে। আমরা ফ্লাই করার পর কিছু মজার খাবার দিয়ে তোমাকে খুশী করার চেষ্টা করবো আমরা।" আমি হাসলাম।মনে মনে বললাম ফ্লাইট মিস করতে হয়নি যে তাতেই আমি অনেক অনেক খুশী। বোয়িং ৭৭৭ টি আমাদের নিয়ে আকাশে উড়ল। জোহানেসবার্গের পথে।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

সময় বহিয়া যায়…..

লিখেছেন খায়রুল আহসান, ১৭ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৫

খৃষ্টপূর্ব পাঁচ শতকের গ্রীক দার্শনিক হেরাক্লিটাস বলেছিলেন, "No man ever steps in the same river twice"। অর্থাৎ নদীর জল বহমান, সেটা দৃশ্যমান হলেও বা না হলেও। একটা মানুষ নদীর জলে... ...বাকিটুকু পড়ুন

"আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে?" (স্মৃতিচারণামূলক)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৭ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২৮

জাহাঙ্গীর স্যার সমাজ পড়াচ্ছেন। ক্লাস সেভেনের সমাজ বই। পুরো ক্লাসরুম নীরব। আমি ঠিক পিছনের বেঞ্চের আগের বেঞ্চে বসেছি। স্যার একটি করে লাইন পড়েন আর একটু থামেন। তারপর আবার পড়েন। "সম্রাট... ...বাকিটুকু পড়ুন

৭১ নিয়ে বানিজ্য করা খুব খ্রাপ....কিন্তু তার পরিবর্তে ইসলাম/ধর্ম নিয়ে বানিজ্যে নেমে পড়া কি সমিচিন?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৮

দাড়ি টুপির সাথে আরবদের আলখেল্লা পরিধান করে, সুন্নতি লেবাস ধারণ করে যারা honey nuts বেচে, তাদের চেয়ে খুব উন্নততর, সৎ লোকের সংগঠন জামায়াতে মওদুদী না। বরং ইসলাম ধর্মকে দলীয় সংকীর্ন... ...বাকিটুকু পড়ুন

×