আজ আমার মন ভাল নেই
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমার মন ভাল নেই
লিখতে বসে ডায়েরীতে
দাড়ি কমা সেমিকোলন নেই।
আজ আমার মন ভাল নেই
পত্র আসার কথা ছিল
ডাকপিয়নের খবর নেই।
আজ আমার মন ভাল নেই
ডালিম গাছে নিত্য আসা
জোড়া বুলবুলির দেখা নেই।
আজ আমার মন ভাল নেই
পাশের বাসার পোষা মিনির
খাওয়া দাওয়ায় রুচি নেই।
আজ আমার মন ভাল নেই
শাপলা ফোটা পুকুর পাড়ে
ফুলতুলিদের হৈচৈ নেই।
আজ আমার মন ভাল নেই
কুঁড়িয়ে পাওয়া বেলী ফুলে
আগের মত সুগন্ধ নেই।
আজ আমার মন ভাল নেই
সারাবেলা হাক দিয়ে যাওয়া
ফেরিওয়ালাদের পদচারনা নেই।
আজ আমার মন ভাল নেই
হারিয়ে যাওয়া দাদার দেয়া
ঝর্ণা কলমের কালি নেই।
মন ভাল নেই!
মন ভাল নেই!
মন ভাল নেই!
ছবিসূত্র: নিজস্ব এলবাম। (কর্ণফুলী নদীর ধারে)
আমার কথা: এই টাইপের একটা বিখ্যাত কবিতা আছে। সেটাকে এই কবিতার সাথে মিলাতে যাইয়েন না। কেন জানি, লিখতে ইচ্ছে করলো তাই আমার মত করে লিখে ফেললাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন