somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতালের রাজনীতিতে গাড়ী ভাঙ্গার উৎসব অতঃপর একটি সংবাদ সম্মেলন ।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

 কেমুন দেশে আমরা বাস করি যেখানে দেশের বারটা বাজিয়ে দিয়ে, দেশের সম্পদ নষ্ট করে, গাড়িতে আগুন দিয়ে, দেশের ব্যাবসা বানিজ্য বন্ধ করে দিয়ে, দূর্বলদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে তবেই কি রাজনীতিবিদদের দেশ ভক্তীর প্রমান দিতে হয় ।
            উনাদের এত অত্যাচার কারা সহ্য করে, আমরা পাবলিকরা । এতো অত্যাচার সহ্য করার পরে আবার আমাদেরকেই বলে ভোট দিন । আর আমরা গাঁধার মত তাদেরকেই আবার ভোট দিচ্ছি । আমাদের উপর উনাদের সেই বিশ্বাস আছে বলেইতো ভোট চাইতে পারে । উনারা প্রায় নিশ্চিত যে আবার পাবলিক উনাদেরকেই ভোট দিব । 
               আমি গাড়ি পোড়াতে পারিনা বলে কি আমি দেশ প্রেমিক না । আমি ককটেল মেরে পাবলিক মারতে পারিনা বলে আমি দেশ প্রেমিক না । তাহলে আমরা কি দেশোদ্রোহী । আমাকে ফাঁসিতে ঝুলান উচিত । সারা জীবনে আমি একটিও দেশ ভক্তির প্রমান দিতে পারি নাই । তাই বলে এদেশে বাস করে দেশ প্রেমের প্রমান দিতে না পারার জন্য আমি খুব একটা অতৃপ্ত নই । কারণ আমিতো রাজনীতিবিদ না, আমি পাবলিক । আমাদের পাবলিকদেরকেও মাঝে মধ্যে দেশ ভক্তির প্রমান দেওয়ার সুযোগটা নেয়া উচিৎ নইলে রাজনীতিবিদরাই শুধু দেশ প্রেমিক হয়ে বাঁচবেন । আর আমরা স্বীকার হচ্ছি তাদের নানান ধরনের ভেল্কিবাজীর । আমরা যা দেখি যা শুনি তাও নিপূণভাবে নিজেদের সুবিধানুযায়ী বিশ্লষন করতে দ্বিধাবোধ করে না যেন সত্য মিথ্যার মধ্য থেকে আসল সত্য বের করে আনার জন্য আমাকে আবার গাঁধা সাঁজতে হয় । আমি টেলিভিশন সংবাদে দেখলাম কারা তাদের রাজনৈতিক ব্যানার নিয়ে রাস্তায় মিছিল করতেছে আর মিছিল থেকে গিয়ে একটা গরীবের পেটের মধ্যে জোরে একটা লাথি মের বীর বিক্রমের মত ফিরে এলো । তারপরেও উনাদের বলতে শুনি আমাদের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য অমুক দল এগুলি করে বেড়াচ্ছে । আমারা সাধারন পাবলিকদের সাথে এত বড় মিথ্যাচার !
" একজন মুক্তিযোদ্ধাকে আমি বলতে শুনেছি এর চাইতে ১৯৭১ সাল মরে গেলেই ভাল ছিল" । 
                রাজনীতিবিদদের বলা কোন কথা যদি দলের বিপক্ষে চলে যায় তারপরেও তাদের কোন চিন্তা নাই, কারন সাংবাদিক এবং প্রচার মাধ্যমের উপরে দোষ চাপিয়ে খুব সহজে উত্তরনের পথ খুজে পাওয়া যায় । খাটী বাংলা ভাষায় কথা বললেও সাংবাদিকরা কথার মানেই বোঝেনা । চুরান্ত নিয়মানুবর্তিতায় নিয়ন্তিত কোন গর্বিত সংস্থার প্রসংসা করলেও সাংবাদিকরা প্রসংসা বুঝে না । উল্টা যা খুশী লেখে দেয় পত্রিকায় । যুক্তি হলো সংবাদ পত্রিকাগুলি এমন করে তাদের সার্কুলেশন বাড়াইবার জন্য । সাংবাদিকেরা কানে কম শোনে নাকি  ভিডিও ক্যামেরার সাউন্ড রের্কডিং ঠিক ঠিক মত হয় না । 
                      যাদের মধ্যে দেশ প্রেম না থাকে তারা দেশের উন্নয়ন করতে পারে ? যারা পরর্বতি প্রজন্মের কথা ভাবেন না, পরবর্তি প্রজন্মের পরীক্ষার বিন্দুমাত্র গুরুত্ব দিবেন না, এই পরবর্তি প্রজন্ম লেখাপরা করে শিক্ষীত হলে আমার দেশের ভবিষ্যৎ উজ্জল হবে এই সামান্য কথা যে সকল রাজনীতিবিদগন ভাবেন না উনাদের দেশ প্রেম আমার কাছে অদৃশমান । 
                   তবে উনাদের ভাবখানা এমন যে, এতো সমস্যার মধ্যে রাজনীতি করা মুশকিল বিশেষ করে যারা সরকারে না থাকে তাদের জন্যতো রীতি মত রাজনৈতিক দোকান বন্ধ করে অন্য ব্যাবসা করতে হবে । এতো কষ্ট করে আর যাই হোক রাজনীতি করা যাবে না । একেতো মহাজোট সামাল দিতে দিতে কাহীল তার মধ্যে নতুন যোগ হইছে অরাজনৈতীক সংগঠন, আবার তাদের সাথে কম্পিটিশন দিয়ে পেরে উঠা । এমন সংকটময় মূহুতর্ে একমাত্র ভরসা হলো "হরতাল" । হরতাল দেয়া ছাড়া অন্য কোন পথে অগ্রসর হওয়া যায় । কয়েকটা গাড়ি পোড়াতে হয় । কতগুলি ককটেল বানাতে হয় । আবার রিস্ক নিয়ে সেইগুলি ফুটাইতে হয় । এটাও কি কম ঝুকিপূর্ণ । তবুওতো রাজনৈতিক প্রক্রীয়া অব্যাহত রাখার জন্য এবং দেশ ও জাতীর সার্বিক মঙ্গলের সার্থে এই ঝুকিপূর্ণ অবদান রাখিয়া যাইতে হইতেছে । একদিন না একদিন এই দেশের মানুষ উনাদের দেশ ভক্তির প্রতিদান  দিবেই দিবে সেই আস্থা দেশবাসীর প্রতি রাজনীতিবিদদের আছে । 

প্রসংগের আড়ালেঃ আমরাই কি রাজনীতিবিদদের এমন সুযোগ করে দেই আর মুখ বুজে সহ্য করে বোবা হয়ে যাই । বোবার অভিষাপ কখনো কখনো লেগে যায় । বোবাদের উদ্ধারে একটা না একটা উপায় বিভিন্ন আকারে, বিভিন্ন প্রক্রিয়ায়, ভিন্ন ভিন্ন নামে যেমন ডট ডট উদ্দিন, ডট ডট উদ্দিন এবং ডট ডট সরকার সকলের সামনে উপস্থিত হয় । 


সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×