somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীন ব্যাংকের সংবাদ সম্মেলনে নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন না করিয়া ধমকের সুর 

২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্পদ ছিনিয়ে নিতে চাইলে আমাদের ক্ষমতা দেখবেন 
Click This Link

উনাদের কথা শুনলে মনে হয় উনারা ভারত অথবা পাকিস্তানের নাগরিক । কার সম্পদ কে ছিনিয়ে নিবে ? গ্রামীন ব্যাংকের সব সম্পদতো জনগনের তথা বাংলাদেশ সরকারের আর নিয়ন্ত্রন করতেছে বাংলাদেশ ব্যাংক । যদি অন্য কোন ব্যাংক গ্রামীন ব্যাংকের সম্পদ ছিনিয়ে নিতে চায় তখন বলা যাইতে পারে আমাদের সম্পদ ছিনতাই করে নিতে চাইলে আমাদের ক্ষমতা দেখবেন । আপনাদের কি বহিঃবিশ্বের কোন আন্ডারগ্রাউন্ড পাটর্ির সাথে যোগাযোগ আছে ? কোন দেশের সরকারতো নাক গলাতে আসবে না । আমেরিকার চেয়ে শক্তিশালী কারা আপনাদের পিছে আছে? আমার জানতে ইচ্ছা হয় ।  আপনেদের কেন মনে হয়, সরকার রাষ্ট্র পরিচালনা বাদ দিয়া ছিনতাই ব্যবসা শুরু করলো ?
যে কোন ব্যাংকের টাকা লুটপাট করে খেতে হলে বাহিরের কেউ পারবে না । পারলে একমাত্র সেই ব্যাংকের পরিচালনা পরিষদই পারতে পারে । সেই ব্যাংকের কোন কর্মকতর্া কর্মচারীর সেই ক্ষমতা নাই । ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদে অবশ্যই কোন সরকারী লোক নেই তাহলে টাকা ছিনতাই করে খেতে চায় কারা আর বদনামের ভাগি হবে সরকার । পাবলিককে আগে গ্রামীণ ব্যাংকের মেমোরেন্ডাম অব এসোসিয়েশন আর অডর্িনেন্স (memorandum of association of Grameen bank & Grameen Bank Ordinance) পড়ে শুনান তারপর না হয় সরকারের বিরুদ্ধে প্রচার শুরু করেন । এটা কি মগের মুল্লুক পাবলিককে যা খুশী বুঝিয়ে সরকারের ভোট ব্যাংকের মধ্যে আঘাত আনবেন ।

"আমাদের সম্পদ রক্ষার জন্য আমরা হাজারে-হাজারে, লাখে-লাখে ঢাকা আসব । দেশের সব নারীকে ডাকব, আমাদের পরিবারের সদস্যদের ডাকব । সবাইকে সঙ্গে নিয়ে আমরা জমায়েত হব ।" - মনে হলো যেন হেফাজতে ইসলাম উইমেন এডিশন সরকারকে ধামকী দিতেছে । সরকার থাকবে নাকি তাদেরকে পলায়ন করতে হবে বলে দিলে ভাল হয় । কারণ হেফাজতে ইসলাম আগেই বলে দিয়েছিল যে ১৩ দফা না মানলে সরকার পতন করেই তারা ঘরে ফিরবে । তারপর কি হয়েছিলো জানেন ? হেফাজতে ইসলামের একজন সিনিয়র নেতাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর বলে জামাতের কথা শুনে ভুল করেছি । আপনারা যে লাখে লাখে নারী সমাজ নিয়ে ঢাকা আসবেন টাকা পয়সা কোথা থেকে আসবে ? কারা কারা সহায়তা করবে ? কারা এবার জামাতকে দ্বায়ীত্ব না দিয়ে নিজেদেরকে শ্রেষ্ঠ বিরোধীদল ভেবে বাশী মুখে নিয়ে রেফারী সেজে রাজনীতির খেলা পরিচালনা করতে সরাসরি মাঠে নেমে গেলেন । সরকারের বিরুদ্ধে ঘটে যাওয়া সব ঘটনার সাথে সব ঘটনার কোন না কোন লিংক থাকে । এই ঘটনাটিও ব্যতিক্রম মনে হয় না । ৪০০/৫০০ গুমের ঘটনা ঘটবার প্রথমিক ইঙ্গিত মনে হইতে পারে । গতবার সংখ্যা আধিক্যের কারনে জনসাধারনের কোমল অনুভুতিতে ব্যপারটি স্থায়ীভাবে প্রতিস্থাপন করা সম্ভব হয় নাই । দেশের মধ্যে এমন বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা অবশ্যই অন্যায় । দেশটা আমাদের সকলের । আমাদের সাধারন জনগনের ভোগান্তি হয় এমন কোন কিছূতেই পাবলিক সাড়া দিবে না । আর যেই ৮৫ লক্ষ মহিলা এনে ঢাকা অচল করার পায়তারা চলছে তাদের মধ্যে বিএনপি জামায়েত হেফাজত ইসলাম ছাড়া আওয়ামীলীগের কেউ নাই । তারা অবশ্যই দেশের অমঙ্গল চাইতে আপনাদের সহযোগীতা করবে না । বাকী থাকলো ৫০ লক্ষ । তারা সকলে মিলে ঢাকায় আসলেও হেফাজতে ইসলামের মত এত বড় সমাবেশ হবে না । হেফাজতে ইসলাম ইসলামী রাষ্ট্র পরিচালনা এবং একটি আদর্শ নিয়ে দেশের বৃহত্তর গোষ্ঠির প্রত্যক্ষ সমর্থন নিয়ে এসেছিলো । যার মধ্যে কিছু সাধারন জনগনের সমর্থনও ছিলো । কিন্তু দাবীগুলি প্রতিষ্ঠিত করতে পারে নাই । সেই একই পন্থায় গোষ্ঠির ব্যক্তিগত দাবী পুরন সম্ভব না । তাহলে আপনাদের সরকার পতনের আন্দোলন ততটা জোড়াল হবে বলে মনে হয় না । তাছাড়া রাজনৈতিক আন্দোলন ছাড়া কোন দেশে কোন দিন কোন সরকারের পতন হয় নাই । 
একটি গনতান্ত্রীক সরকারের বিরুদ্ধে এমন ধামকী প্রদর্শন নিজেদেরকে প্রধান শ্রেষ্ঠ বিরোধীদল না ভাবলে ক্রিয়েট হতে পারে না । ধমকের সুরটি মনে হলো যেন তত্বাবধায়ক সরকারের দাবী ছাড়াই সরকার পতনের ধামকী দিতেছে ।  উনাদের ভাবখানা এমন যে শুধু নিবর্াচন হলেই হয় আর সিটি কর্পরেশনের মত রেজাল্ট, সেই দলটি জিতে যাবে তারপর আমাদের ব্যাংক আবার আমাদের হাতে । কারা এত উপকার করবে ? বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া একটা টাকার মালিক অন্য কাউকে বানানো সম্ভব না । অন্য কারো মালিকানা অন্তরভুক্ত করতে হলে এসইসি(Securities and Exchange Commission)-এর মাধ্যমেই অগ্রসর হতে হবে । 
                    এত দিন এমন ধামকী না দিয়ে সরকারের শেষ সময়ে এসে আপনাদের আগ্রহ বেড়ে গেল কিংবা হঠাৎ করে যেন ধামকীর প্রয়োজন অনুভব করলেন । ক্রেষ্ট উপহার পাবার আগেতো কোন সংবাদ সম্মেলন করার প্রয়োজন ছিলো না আর সরকারকে ধমক দিয়া ভয় দেখানোর কথা কারো চিন্তার মধ্যেও ছিলো না ।
                ধমকী ধামকী কখনো সমস্যা হইতে উত্তরনের উপকারে লাগে না কিন্তু রাজনীতিতে অনেক উপকারে লাগে । সাধারনত অন্য কোন ক্ষেত্রে ধমকীর প্রয়োগ করতে চাইলে উপকারের চাইতে অপকারের সম্মুখিন হওয়ার সম্ভাবনা বেশী থাকে ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×