সকলের কাছে জানতে ইচ্ছা করে গত দূইদিনের হরতালে কার কি অর্জন হলো ? বিরোধী দলের ডাকা হরতালে তাদেরই কিছু অর্জন হওয়ার সম্ভাবনা বেশী । যেহেতু হরতাল ডাকা হয়ে গেছে সেহেতু সরকারের কিছুই করার ছিলো না । সরকারের যেটুকু করার ছিলো সরকার সেটুকু করার চেষ্টা করেছে । তবে বিরোধী দলের যে দাবী সে দাবী অনুসারে সংবিধান অবমাননা করতে সরকারকে উৎসাহী করে, যা কি না সরকার করে নাই । সরকার বিরোধীদলের দাবী অনুসারে পারে নাই শুধু সংবিধান অবমাননা করতে । বাকী সবই করেছে । হরতাল ডাকার কারণ হিসাবে আলোচনাকেই বিরোধী দল প্রাধান্য দিয়েছিলো । কিন্তু সরকার যখন আলোচনার আয়োজনের উদ্দোগী হলো তখন যেন হরতাল ডাকার যৌক্তিকতা সম্পুর্ণরুপে গৌণ হয়ে গেল । যদি দেশের একজন সাধারণ নাগরীক হিসবে রাজনীতিবিতদের আলোচনার প্রসংগটি বাদ দেই তবে আমাদের প্রাপ্তি হরতাল । রাজনীতিবিদদের হরতাল যখন ডাকা হয়ে গেছে কে ডেকেছে কেন ডেকেছে সেই প্রসংগেও যদি না যাই তবে অবশ্যই আমরা দেশের ক্ষতির ব্যাপারে ভাববার অধিকার থেকে অবশ্যই বঞ্চিত হবো না । কত মানুষের মৃত্যু হলো, কত কত গাড়ি পোড়ানো হলো, রোলগাড়ি পোড়ানো হলো, কল কারখানায় উৎপাদন বন্ধ ছিলো তাতে করে আমাদের দেশেরইতো ক্ষতি হলো । ব্যক্তি মালিকানার গাড়ির হিসাব বাদে গতকাল বিআরটিসির ছয়টি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হলো । প্রতিটি বাসের মূল্য এক কোটি টাকা । তার মানে একটি বিআরটিসি বাসের মূল্য হিসাব করলে একজন নাগরীকের ক্ষতি হয়েছে ০.০৬ টাকা । ছয়টি বাসের মূল্য হিসাব করলে একজন নাগরীকের ক্ষতি হয়েছে ০. ৩৭ টাকা । যদিও এসব ক্ষতি সরাসরি গায়ে লাগার মত না তবুও দেশের ক্ষতি হলো । জীবনের মূল্যে হিসাব কোনদিন করতেও পারবো না । যারা মারা গেছেন তাদের পরিবার ভুগবে । কিন্তু যারা হরতালের ডাক দিয়ে জীবনগুলি কেড়ে নিলো তাদের পাওনা কি হলো ? তাদের পাওনা যদি হয়েও থাকে তবে কেন তারা তাদের নিজেদের জীবন না দিয়ে অন্যের জীবনের বিনিময়ে নিজেদের পাওনা নিশ্চিত করেন । দেশের সাধারন মানুষগুলিও কি সরল হিসাবটা বুঝবে না । তাদেরকে বুঝানোর দ্বায়ীত্বটা কার ? হরতাল যদি দেশের ভিতরে অরাজকতা সৃষ্টির কারন হয় তবে কি হরতাল ডাকা উচিৎ । যে দলই হরতাল ডাকুক নিজেদের লাভের জন্যই ডাকে । ক্ষতি ভোগান্তি যা যা হবার হয় আমাদের সাধারণ জনগনের । পূবর্ের হরতালগুলি ডাকার নূন্যতম কারন ছিলো কিন্তু এবারের হরতালের কোন কারণ ছিলো না । হরতাল ডাকার পরে কারণ সৃষ্টি করতে হয়েছিলো(দেড়িতে ফোন করা), যদিও সরকার প্রদত্ত সময়ের মধ্যেই আলোচনার উদ্দ্যোগ গ্রহন করেছিলো । হরতালের লাভ ক্ষতি হরতাল শেষ হবার পরেই বুঝা যাবে । কিন্তু ক্ষতি হলো আমাদের সাধারন জনগনের । প্রধান ক্ষতি সন্তানদের লেখাপড়া । নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি ।
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।