somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতিতে পচিঁশে ফেব্রুয়ারী

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মৃতিতে পচিঁশে ফেব্রুয়ারী
ডাঃসোহেল
আজ বিডিআর বিদ্রোহের পাঁচ বছর পূর্ণ হলো।২০০৯ সালের আজকের এই পচিঁশে ফেব্রুয়ারীতে বাংলাদেশের ইতিহাসে রচিত হল এক ঘৃণ্যতম অধ্যায়।সেদিন বিডিআর বিদ্রোহের নামে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ জন মেধাবী সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করে।সেদিন পিলখানার দরবার হলের ভিতর বিদ্রোহ শুরু হতেই ভেতরে থাকা বিডিআর হাসপাতালের কজন ডাক্তার বেরিয়ে যেতে থাকেন। দরবার হলের বাইরে পা বাড়াতেই কয়েকজন সিপাহি তাঁদের মাটিতে ফেলে বুট দিয়ে লাথি মারতে থাকেন। এরপর মহিলা ডাক্তারদের একটি পিকআপ ভ্যানে উঠিয়ে দেওয়া হয়। সেই পিকআপটিতে ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খানও ওঠার চেষ্টা করেন। কিন্তু বিদ্রোহীরা তাঁকে চেপে ধরে রাখেন। চলে যেতে থাকে পিকআপটি। এরপর রাইফেল তাক করে একের পর এক গুলি করে হত্যা করা হয় এই চিকিৎসক কর্নেলকে। তাঁর রক্ত দেখে উল্লাস প্রকাশ করেন বিদ্রোহীরা।সেদিন লুৎফর রহমান উঠতে না পারলেও ওই পিকআপে ডাক্তার লে. কর্নেল কাজী রবি রহমান উঠতে পেরেছিলেন। কিন্তু কিছু দূর নিয়েই গাড়ি থামিয়ে তাঁকে নামানো হয়। তিনি চিৎকার করে বারবার তাঁর চিকিৎসক পরিচয় দিয়েছিলেন। কিন্তু তিনি যাঁদের চিকিৎসা দিয়েছিলেন এত দিন, সেই বিডিআর জওয়ানরা তাঁর পরিচয়ের জবাব দেন গুলি করে হত্যা করে ।এই রকম লৌহমর্ষক অসংখ্য ঘটনা ঘটেছিল সেইদিন।সেদিন আমি ছিলাম আমাদের মেডিকেল কলেজের একটি সাংষ্কৃতিক অনুষ্ঠানে।সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একজন অবসরপ্রাপ্ত সেনা কমকর্তা।তিনি আমাদের প্রথমে অবগত করেন এই বিদ্রোহ সম্পর্কে।অনূষ্ঠান বন্ধ হয়ে গেল।আমি দৌড়ে চলে গেলাম টিভি রুমে।আর দেখতে থাকলাম তাদের নৃশসতার দৃশ্য।আমি বাংলাদেশ রাইফেলস কলেজের ছাত্র ছিলাম।তাই পিলখনার অলিগলি সবই আমার চেনা।ঘটনার পর আমি বলতে গেলে টানা দুইদিন টিভির সামনেই ছিলাম।যখন পিলখানার বিভিন্ন জায়গা থেকে একের পর এক লাশ উদ্ধার হওয়া শুরু হল তখন আমার স্মৃতিতে ভাসতে থাকে আমার সেই চির চেনা সেই সুন্দর জায়গাগুলো।মনে হচ্ছিল তাদের নৃশংসতা দেখে প্রকৃতি যেন নীরবে দাড়িঁয়ে কাদঁছে।আমি বাংলাদেশ রাইফেলস কলেজ থেকে পড়াশোনা করে আজ ডাক্তার হয়েছি।ডাক্তারের কাছে শত্রু মিত্র বলে কিছু নেই ।সবাই ডাক্তারের কাছে চিকিৎসার জন্য আসে।আর ডাক্তারাও তাদের মেধা ও মনন খাটিয়ে তাদের চিকিৎসা ও সেবার মাধ্যমে সব রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করেন।যার ফলে চিকিৎসা পেশা পৃথিবীর সকল সম্মানজনক পেশার অন্যতম।কিন্তু হায়েনের বন্দুক সেদিন রেহাই দেয়নি সেই নিরীহ চিকিৎসকদেরও।জানি না এই ঘটনার প্রকৃত বিচার হবে কিনা।তবে আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি।আর তার বিচার থেকে কেউই রেহাই পাবে না।বাংলাদেশ সরকার অতি অল্প সময়ে এই মামলার একটি রায় দিয়েছে।সরকারের কাছে একটি অনুরোধ বিচারের পাশাপাশি এই শোকাহত পরিবারগুলোও পুর্নবাসন অত্যন্ত জররী।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

×