কুমিল্লার চৌদ্দগ্রামে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে দু'সহোদর বোনকে চোখমুখ বেঁধে গণধর্ষণের ঘটনায় সোমবার গভীর রাতে পুলিশ পাঁচ ধর্ষককে গ্রেফতার করেছে। এ বিষয়ে ধর্ষিতার পরিবার ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা সদর উপজেলার বালুতুপা সংলগ্ন দৌলতপুর গ্রামের দু'সহোদর বোনকে চৌদ্দগ্রামের উজিরপুর এলাকার কড়ইবনের রাসেল ও সদর দক্ষিণের পরানপুর গ্রামের গামেন্টস কর্মী মাহবুব আলম বিয়ের প্রলোভনে গত বৃহস্পতিবার রাতে রাসেলের বাড়িতে নিয়ে আসে। ওই রাতে কাজী অফিসে যাওয়ার কথা বলে দুবোনকে শিবেরবাজার কবরস্থান সংলগ্ন জঙ্গলে নিয়ে মাহবুব, রাসেল ও তাদের সহযোগী আতিক, শামীম, রাজিব, ফারুক, হান্নান, হানিফ, মাঈন উদ্দিন ও নজরুলসহ ১০/১২ জন পালাক্রমে গণধর্ষণ করে। এ সময় দু'বোনের সঙ্গে থাকা দশ বছর বয়সী ছোট ভাইকেও গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। কিছুক্ষণ পর তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। বিষয়টি মীমাংসার জন্য গত সোমবার স্থানীয় শিবের বাজারে ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে সালিস বসে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে যায় এবং এ বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। বৃহস্পতিবার সালিসের পুন:তারিখ নির্ধারণ করে সোমবারের সালিস বৈঠক মুলতবি করা হয়। এদিকে ওই সালিসের আগেই খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে পাঁচ ধর্ষক উপজেলার শিবপুরের ছিদ্দিকুর রহমানের ছেলে শামীম (২২), মর্তুজের ছেলে হানিফ প্রকাশ হানু (২৫), আলীর ছেলে মাঈন উদ্দিন (১৮), সাহেবের টিলার আবদুর রহিমের ছেলে নজরুল ইসলাম (২৫), আবদুল মন্নানের ছেলে হানিফকে (২৪) আটক করে। চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, ধর্ষিতাদের ভাই আবু সুফিয়ান বাদী হয়ে গ্রেফতারকৃত পাঁচ জনসহ ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।
আরও সকল বাংলাপত্রিকার খবর একসাথে পড়তে এখানে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



