somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ও হাটা! আজিব রোগ!!!

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম আমাদের মানবজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কেননা আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময়ই আমরা ঘুমিয়ে পার করে দিই। ঘুম আসলে কি? আমাদের ঘুমের প্রধানত দুটি মুভমেন্ট রয়েছে। একটি Rapid Eye Movement (REM) এবং অন্যটি Non Rapid Eye Movement (Non REM)। শোয়ার পর সর্বপ্রথম যে ঘুম আসে তাকে বলা হয় Non REM। এটি আবার ৪টি পর্যায়ে বিভক্ত। দ্বিতীয় পর্যায়ে আসে REM ঘুম। এরও ২টি পর্যায় রয়েছে।



কীভাবে বুঝবেন ঘুমন্ত মানুষটি স্বপ্ন দেখছে?
মানুষ যখন REM ঘুমে আচ্ছন্ন থাকে তখন তার চোখের পেশীর সংকোচন বাড়ে এবং চোখ নাড়াচাড়া করতে থাকে। Non REM ঘুমে পেশীর নাড়াচাড়া আস্তে আস্তে কমে আসে। REM ঘুমের সময় মানুষের চোখের পাতা যখন নড়াচড়া করে এবং কাপতে থাকে তখন বুঝতে হবে ঘুমন্ত মানুষটি ওই সময়ে স্বপ্ন দেখছে।

স্লিপ ওয়াকিং
আমাদের অনেকেরই ঘুমের মধ্যে হাটার অভ্যাস রয়েছে। অনেকে এটাকে বদঅভ্যাসও বলে থাকেন। তবে ডাক্তারী বিজ্ঞান মতে এটিকে “স্লিপ এপনিয়া” বলে অভিহিত করা হয়।

প্রায়শই দেখা যায় বিছানার উপর ঘুমালেও সকালে ঘুম উঠে দেখা যায় মাটিতে বা অন্য কোথায় পড়ে আছে। Non REM ঘুমের ৩য় ও ৪র্থ পর্যায়ে এ ধরনের ঘটনা ঘটে থাকে।

অন্য সবার মতো এ ধরনের অভ্যাসে আক্রান্ত ব্যক্তিও স্বাভাবিক নিয়মে বিছানায় ঘুমাতে যান। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ঘুমের ঘোরেই তারা নানা ধরনের কাজকর্ম করা শুরু করে দেন। যেমন – আপন মনে কথা বলা, হাঁসা অথবা কাঁদা, ঘুম থেকে উঠে বসে পড়া, চোখ খুলে তাকিয়ে থাকা, হেটে ঘর থেকে বাইরে বের হয়ে যাওয়া, চেহারা ভাবলেশহীন করে রাখা, এমনকি সকাল বেলা অফিসে যাওয়ার ব্যাগ পর্যন্ত গুছিয়ে রাখার মতো কাজ ব্যক্তি ঘুমের মধ্যে করে থাকে। এতোসব ঘটনা ঘটিয়ে চললেও ব্যক্তির মধ্যে কোনো ধরনের অভিব্যক্তি বা অনুভব লক্ষ্য করা যায় না। কারণ বস্তুত তারা জেগে থাকলেও তাদের মস্তিষ্ক তখনও রয়ে যায় ঘুমের রাজ্যে। যার ফলে এ সময়ের কোনো কিছুই তাদের মস্তিষ্ক ধারণ করতে পারে না।

সতর্কতা: এ ধরনের কোনো দৃশ্য চোখে পড়লে সরাসরি ব্যক্তিকে ঘুম থেকে জাগানোর চেষ্টা না করাই ভালো। এতে ব্যক্তির মেজাজ খিটমিটে হয়ে যায়। যার ফলে ব্যক্তি চিৎকার, চেচামেচি শুরু করে দেয় এবং স্বাভাবিক হতে অনেক সময় লেগে যায়।

এর কারণ:
মেডিকেল সাইন্স অবশ্য এর কিছু কারণও খুজে বের করেছে। কারণগুলোর মধ্যে রয়েছে –

সারাদিন অধিক পরিশ্রমের কাজ করে ক্লান্ত দেহে বিছানায় ঘুমাতে গেলে ভয়, মানসিক অস্থিরতা ও উত্তেজনা থাকলে
অনিয়মিত ঘুম ও অপর্যাপ্ত
ঘুমের মাঝে বিশেষ ধরনের শ্বাস-প্রশ্বাসে বাধা পেলে
ঔষুধ সেবনের ফলেও এ ধরনের সমস্যা হতে পারে
এছাড়া বংশগত কারণেও এ ধরনের সমস্যা হতে পারে

ক্ষতিকর প্রভাব:
এই সময়টাতে মানুষ চেতনার মধ্যে থাকে না। এসময় নিজের অজান্তে সে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। তাই এসব ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ।

করণীয়: ঘুমের ঘরে স্বপ্নে দেখে হাটা থেকে মুক্তি পাওয়ার টিপসগুলোর জন্য এখানে ক্লিক করুন। [link|http://online-dhaka.com/80_89_0-in-case-of-emergency.html

এছাড়াও এই সাইটের স্বাস্থ্য মেনুর সাব মেনু অসুস্থ হলে-তে করে বিভিন্ন রোগ ও রোগের প্রতিকারের উপায় সম্বন্ধে জানতে পারবেন। ]
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×