somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দৃঢ় প্রতিজ্ঞ সোহেল
একবার যখন দেহ থেকে বা’র হ’য়ে যাব আবার কি ফিরে আসবো না আমি পৃথিবীতে? আবার যেন ফিরে আসি কোনো এক শীতের রাতে একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে। কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে”

একটি কুকুরের আত্মকাহিনী

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদ এসেছিলো । লালু মারা গেছে। লালু আর কেউ নয়, এটা দীর্ঘ দিন আমাদেরই বাড়ীতে থাকা একটি কুকুর ছিল। যে দায়িত্ব, ভালোবাসা, তীক্ষ্ণ দৃষ্টি ও সংযম নিয়ে আমাদেরকে আগলে রাখতে এসেছিলো, যা মানুষকে নিঃসন্দেহে তাক লাগিয়ে দেবার মত। সে যেনো আমাদের পরিবারেরই একজন ছিলো। মানুষের মধ্য মনুষ্যত্ব হারিয়ে গেলে আমরা তাকে পশু হিসেবে বিনির্মাণ করি । কিন্তু আমরা কি আদো পশুদের অস্তিত্তের মূল রহস্য উদ্ঘাটন করতে পেরেছি?। কিছু কিছু পশুদের অসাধারণ কিছু বৈশিষ্ট্য মানুষকেও হার মানায়। যেমন দায়িত্ব পালনের ব্যাপার টি। পাঁচ বছর আগে সে রক্তে ভেজা ভাঙা পাঁজর নিয়ে যখন তীব্র কাতরাচ্ছিল । জানা গিয়েছিলো , যে বাড়ীতে থাকতো উনারা খেতে দিতো না, একদিন তীব্র ক্ষুধা নিয়ে পাশের বাড়ীতে কোন অপরাধ করলে কুকুরটিকে মেরে ফেলার মত করে মেরেছিলো। ব্যাপারটি আমার আম্মার নজরে আসলে, আমরা বাড়ীতে নিয়ে এসেছিলাম তাকে । সারিয়ে তুলেছিলাম তাকে। কখনো তাকে বলে দিতে হয় নি , তার দায়িত্ব কি। তার সীমানা কতোটুকু । কি করা যাবে , কোনটি করা ভাল নয় । কিছুই তাকে বলে দিতে হয় নি। অসংখ্য ভালো ভালো খাবার তার সামনে দিলেও , খাইতে ইঙ্গিত দেবার আগ পর্যন্ত সে খাই নি। পরিবারের প্রতিটি সদস্য , কে- কখন- কিভাবে তাকে ভালোবাসবে , সব তার নখদর্পণে। দিনের নির্দিষ্ট সময়ে বিশেষ কারো জন্য অপেক্ষার প্রহর গুনতেও দেখেছি তাকে । চেনা মানুষ গুলোর আগমনী বার্তা সে আগেই পেতো কিনা যানি না , তবে যতবার গোপালগঞ্জ থেকে বাড়ীতে গিয়েছি ততবারই তাকে রাস্তার পাশে লেজ নাড়িয়ে ঘোরাঘুরি করতে দেখেছি। আমাকে দেখেই সবাইকে আসার সংবাদটা জানিয়ে দেবার চেষ্টা করেছে। পরিবারের কেউ মারা গেলে তাকেও খাবার না খেয়ে নির্জীব হয়ে বসে থাকতে দেখেছি। মায়া কান্না অনেকেই কাঁদে , কিন্তু ভেতর থেকে তৈরি হওয়া পুঞ্জীভূত ভালোবাসা থেকে আসা চোখের জল কয় জন ফেলতে পারে। আমি কেঁদেছিলাম । ট্রাকের সাথে ধাক্কা খেয়েছিলো সে । ধুঁকে ধুঁকে পরের দিনই মারা গিয়েছিলো।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×