চট্টগ্রামে যারা সাধারন চাকরীজীবি,শ্রমজীবি,গার্মেন্টস্ কর্মী,ফ্যাক্টরীর কর্মকর্তা ও কর্মচারীগণ আছেন সকলকেই ১লা বৈশাখেও চাকরী করতে হচ্ছে।এই স্বাধীন বাংলাদেশে বাঙ্গালী হিসেবে বসবাস করলেও আজ আমাদেরকে ১লা বৈশাখেও চাকরী করতে বাধ্য করা হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের মাঝিরঘাটে গার্মেন্টস্ ,তেলের ফ্যাক্টরী,ভাটিয়ারীর তেলের ফ্যাক্টরী ও বিভিন্ন শিল্প কারখানা শুধু ১লা বৈশাখেই খোলা থাকে না,এই কারখানাগুলো স্বাধীনতা দিবস,বিজয় দিবস,২১ শে ফেব্রুয়ারী,এমনকি মে দিবসেও খোলা থাকে।অনেকটা নিরুপায় হয়েই অসহায়ভাবে লোকজনকে কাজ করতে হয়।সাধারন মানুষগুলো বউ-বাচ্চা ও সংসারের খরচের দিকে তাকিয়ে চাকরি বাঁচাতে এই ছুটির দিনগুলোতে অনিচ্ছা সত্বেও কাজ করতে বাধ্য হচ্ছে।
এই যেন স্বাধীন দেশে থেকেও পরাধীনতা।
ভূক্তভোগী জনগণের পক্ষে- মোহাম্মদ সোহেলে আহমেদ,আহবায়ক,"৭১ এর চেতনা"লালখাঁন বাজার চট্টগ্রাম।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


