লালখাঁনবাজার মতিঝর্না পাহাড়ের মাটি ধসে পড়ে আর কোন মানুষ যাতে লাশে পরিনত না হয়,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবেন কি!
১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চট্টগ্রামে প্রতিবছর বর্ষার মৌসুমে লালখাঁনবাজার মতিঝর্নার পাহাড় ধসে মৃত্যুর খবর পাওয়া য়ায়।এভাবে কেন মানুষের মৃত্যু ঘটবে? এক শ্রেনীর প্রভাবশালী মহল এসব সরকারী জায়গা দখল করে অবৈধভাবে ঘর বানিয়ে নিম্ন আয়ের লোকের কাছে ভাড়া দিচ্ছে।প্রভাবশালীরা ঠিকই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ভাড়া পাচ্ছে কিন্তু এর বলী হচ্ছে নিম্ন আয়ের এসব অসহায় মানুষেরা।প্রতি বছর এলাকাবাসী এসব মৃত্যু দেখে আর দু:খ ভরাক্রান্ত মন নিয়ে আফসোস্ করে। কিন্তু প্রশ্ন হইল প্রভাবশালী এসব অসৎ ব্যাক্তিরা কিভাবে উক্ত জায়গায় অবৈধভাবে ঘর তৈরী করেন? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন কার্যকর ভূমিকা নেই কেন?সরকার নিজেই উদ্যোগী হয়ে এসব অসহায় মানুষের জন্য বাড়ী নির্মান করে তাদের কাছ থেকে ভাড়া নিতে পারেন,তাহলেতো আর এলাকার ঐ সব দুষ্ট,দূর্নীতিবাজ,লুটেরা,ভূমিদস্যুরা কোন অবৈধভাবে ঝুঁকিপূর্ন ঘর নির্মান করে অবৈধ উপার্জন করতে পারবে না।এবংএসব নিপীড়িত অসহায় মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলতে পারবে না। আমরাও আর প্রতি বছর বর্ষা মৌসুমে এই লালখাঁন বাজারে মতিঝর্নায় লাশ দেখতে হবে না।
আশা করি, এই বর্ষা মৌসুমে আর কারও মাটি ধসে মৃত্যুর খবর শুনবনা ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যাবস্থা নিন। এবং অবৈধ দখলকারীদের উচ্ছ্বেদ করুন।প্রভাবশালী মহল যতই শক্তিশালী হউক না কেন তারা কেউই আইনের উর্ধ্বে নয়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হউক এই প্রত্যাশায়ই-মোহাম্মদ সোহেল আহমেদ,আহবায়ক "৭১ এর চেতনা" লালখাঁন বাজার,চট্টগ্রাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন