এক জোড়া চোখ দেখলাম সেদিন..
চঞ্চল হয়ে ছোটে, দৃষ্টি উৎসুক স্রোতে
পেতে চায় প্রশ্রয় নিজের বিপরীতে
তোমরা যেখানে বেঁধে ফেলেছো
মনের ভেতর শান্ত রমণীর ছবি
যাকে আস্রয় করে জেগে ওঠা
কবিতা , আর কবি,
তার খোঁজ মেলে সেই চোখের দিঘীতে।
সেখানে পৌঁছাতে সময় নিও না হাতে।
বেশি দেড়ি হলে আর পারবে না পৌঁছাতে ।
কামনা জাগায় না সে চোখ,
জাগায় বুকের ভেতর চিনচিন করা মায়া।
ক্লান্ত অথচ বেশ প্রসন্নতা ভর করা,
সেই চোখ ছুয়ে যায় অসম্ভব মায়ায়।
খুব সাদরে আমন্ত্রন জানায়
ভেতরে ক্লান্ত মায়া কাটাতে ,
একটু শিতল পরশ খুঁজতে ,
তার কাছে গিয়ে বসতে।
আর চোখে চোখে জানায়
শিতল দৃষ্টি বিনিময়ের উষ্ণ আমন্ত্রণ ।
কি ভাবছো ?
সেই আমন্ত্রণ তোমার চোখে আশ্রয় খুঁজে বেড়ায় ?
না, এখন আর অন্ধ বিশ্বাসীর মত আশ্রয় পেতে চায় না সে চোখ।
কারন সেই তীক্ষ্ণ চোখ খুব গভীর পর্যবেক্ষণ করেছে,
যেখানে পেতেছে আশ্রয় কিংবা দিয়েছে প্রশ্রয়
ঠিক যেভাবে,
দুডানায় ভর করে উড়ে যায় চিল, চোখে নেই সংশয়,
যখন প্রণয়ের গভীরে মরে চোখ
আর বাঁচার অভিলাষ কাঁদে প্রাণে।
নিয়মের বাইরে সব ছিঁড়ে গেছে আচমকা টানে ।
শেষ কবে বেঁচে ওঠা স্মৃতি চোখের ভেতর কাঁদে।
কোন এক ঝড় থামা বেদনার গাঢ় রাতে,
যেখানে সমুদ্র ভেসেছিল এই দুচোখে
আজ বুঝি সবটায় চাঁদ হয়ে জলে ওঠে পূর্ণিমা শোকে ।
নিয়মের বাইরে কিছুই হয়না, এ কথা বলবে তো?
সেই কথা অস্বীকার করে না এই দুই চোখ।
আর কেনই বা করবে ?
সেই চোখ দুটো দেখেছে অবাক বিস্ময়ে এই সমুদ্র কে।
যাকে একমাত্র আশ্রয় করে বেড়ে ওঠা জেলেদের সংসার।
সেই আশ্রয় দাতাই কেঁড়ে নেয় ওর জীবন ।
যে সাপ আশ্রয় করে পরিচয় হয় সাপুরেটার,
সেই সাপের দংশনেই বিনাশ।
তাই এই দুচোখের দীর্ঘশ্বাস......
আর চাইবোনা আশ্রয় কিংবা প্রশ্রয়।
তবু এই দুচোখে কি এমন মায়া ফাঁদে আবার ?
তবে কি এবার আশ্রম হয়ে উঠেছে সেই চোখ ?
যেখানে মিলবে আশ্রয় ?
প্রশ্নটা শারীরিক নয়, মানবিক।
আর কবি বলেছেন,
"মানবিক বৃত্তির জন্য যা কিছু প্রাপনীয়
কিনে নিতে হবে রক্তের দামে ।"
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।