প্রতিদিন সহস্রবার উপভোগ করছি নিজেকে !
কখনও সবুজ দিগন্ত ছোঁযা মাঠে,
কখনও জল কলকল ঘাটে ।
কখনও ব্যাকুল হৃদযের আকুল টানে গৃহ ছেড়ে-
পথের মোড়ে জনতার ভীড়ে-হারিয়ে দিয়ে নিজেকে:
উপভোগ করছি প্রতিনিয়ত !
উপভোগ করছি মানুষের মন, মনন, চাওয়া- পাওয়া,
মানুষের অস্থিরতা -বিষন্নতা-
বেঁচে থাকার সংগ্রামকে উপভোগ করছি বড্ড রকম !
মানুষের দুঃখ -সুখ, ভোগ -বিলাসকে উপভোগ করছি
আনন্দ চিত্তে !
উপভোগের নেশায় বুঁদ এই মাতাল সব কিছুই উপভোগ করছে
ক্লান্তিহীন রাতজাগা এক অকৃত্রিম মদ্যপের মত !
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



