রঙিন স্বপ্ন যখন মলিন হয়ে যায়
কোন এক নিরাশার নির্মম আক্রমনে ,
তবুও সহাস্য বদনে যুবক আবার এগিয়ে যায়
ভালবাসাময় প্রেমপূর্ণ পৃথিবীর কাছে ।
আবার স্বপ্নবুনে যত্নকরে, প্রতিক্ষায় প্রহর গোনে -
বৈশাখের রুদ্র খরতাপ তাণ্ডব চালায় যুবকের স্বপ্ন বনে ।
পুড়িয়ে দেয় তার সবুজ স্বপ্নের বাগান ।
তবুও দমে না যুবক !
সে যে বাচাঁর মন্ত্রে দীক্ষিত-
বার বার পরাজিত হয় যুবক -
পরাজিত হয় বাবার করুণ দৃষ্টির কাছে -
মায়ের স্নেহের কাছে ,
বোনের সকরুন আবদারের কাছে ।
পরাজিত হয় যুবক বনধুর কটাক্ষের কাছে ,
চাকরি চ্যূত হয়ে চাকরি দাতার কাছে !
পরাজিত যুবক -
সামাজিক নরপিশাচদের কাছে
রাষ্ট্রীয় দালালদের কাছে !
পরাজয়ের আগুনে বিদগ্ধ, আজ সে ক্লান্ত !
দূঢ় প্রত্যয়ী যুবক আজ আত্মবিশ্বাসহীন
নিথর নির্বাক এক দু'পা ওয়ালা প্রাণী
যার কোন অনুভূতি নেই!
কেবলই আছে যার এক বুক আর্তনাদ !
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৩ বিকাল ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


