এক মুঠো ভাললাগা নিয়ে এসেছিলাম
তোমাদেরকে দেব বলে ।
এক বুক ভালবাসা নিয়ে এসেছিলাম পৃথিবীতে
অকাতরে বিলাব বলে ।
অতলস্পর্সী এক দুখের সাগরও এনেছিলাম,
জানি দুঃখ পাব বোলে ।
অন্ধকার পিছু ছাড়বে না বলে -
শত কোটি প্রদীপ এনেছিলাম সাথে ক'রে ।
সাতটি তারার মাঝে -
একা তিমিরেই রয়ে গেলাম ।
একাটা প্রাণ সাথে ছিল -
হাজারো প্রাণকে উজ্জীবীত করব বলে ।
একটা জীবন উপহার পেয়েছিলাম
যত্নে রাখতে পারি নি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




