র ক্ত পু রা ণ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
স্বাধীনতার জন্য লাশ হয়ে আছি,
এখনও-
হাড়গোড় খোয়া ঠিকানাহীন কঙ্কাল হয়ে তোমাদের নগরে
এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে।
একদিন বুক চিতিয়ে বারুদ নিয়েছিলাম,
একদিন রক্তলাল মিছিল হয়েছিলাম,
একদিন হায়েনাদের সাথে শুয়েছিলাম,
স্বাধীনতা পাবো বলে।
সবুজ গ্রাম বিধবা হয়েছিল,
বলিদানের বলিখাতায় হাত কিংবা পা খুইয়েছিলাম কেউ কেউ।
কুকুর, শকুন টেনে হিচরে ছিঁড়েছিল আমাদের দেহ;
সোমেশ্বরী সেদিন নির্বাক ছিল; তার বুকে ছিল রক্ত জমাট লাশফুল।
এখনও লাশ হয়ে শুয়ে আছি, আমি এবং
সন্তোষ, আরজ আলী, আওয়াল, ছুট্টুনী সহ নাম না জানা আরো অনেকে।
শুয়ে আছি ঘিলুহীন মাথাভর্তি অভিযোগ নিয়ে।
দেখছি-অবহেলা, অনাচার, পদদলিত পতাকা, ভাঙচুর শহীদ মিনার।
চলছে ধর্ষণ, দুর্নীতির বর্ষণ নির্দ্বিধায়
পাথরের চোখ দিয়ে স্বাধীন রক্তাক্ত আকাশ দেখছি।
ইচ্ছে করে মাটি ফুঁড়ে বেড়িয়ে আসি-গর্জে উঠি!
কিন' মাটির শিকল এতটাই মজবুত যে ছিড়ে ফেলার মতো নয়।
ইচ্ছে করে আকাশ কাঁপিয়ে বজ্রনিনাদে বলি,
টিকে থাকুক বাঙলা আমার, টিকে থাকুক স্বাধীনতা।
শুধু-
চাইনা আরেকটা শকুন গেয়ে যাক রাজাকারের গান,
চাইনা জন্মাক আরেকটি রক্তপুরাণ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
সৃষ্টিলগ্ন_
বাইশে মার্চ দুই হাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ
উইলকিংসন রোড, সুসং নগর।
১৬টি মন্তব্য ১৬টি উত্তর
আলোচিত ব্লগ
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন
ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন
চেগা মিয়া

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন
তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন
গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।