somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

♣ ফে স বু কে লে খা ♣

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

♣♣
এই নাগরিক মাধুর্য দেনার হাত থেকে পরিত্রাণ পেতে ইচ্ছে করে,
ইচ্ছে করে একটিবার ডুব দিই শব্দসাগরে, ফুটিয়ে তুলি মাতাল বকুল,
ছুড়ে ফেলি খচ্চর বুনোহাঁস এবং অবৈধ কামকেলি।

পাথর চোখে ঘুমুতে চাই মহাকাশের বুকে মাথা রেখে...



♣♣
কতকাল যামিনীকে বুকে নিইনি। কতদিন দেখা হয়নি কারো অভিমানী রক্তচক্ষু। কতকাল শোনা হয়নি বিরক্তির দীর্ঘশ্বাস! আজ কেন জানি তিরস্কার গায়ে মাখতে ইচ্ছে করছিল। তাই চেনা একজনের কাছে অচেনা সেজে কুড়িয়ে নিলুম খানিকটা তিরস্কার!
অনেকদিন পর তিরস্কৃত হলুম। এখন নিজেকে পাখি মনে হচ্ছে। পাখিদের কোন খেদ থাকতে নেই।

♣♣
আমি অনেক কিছুই এখন পারি,
কিন্তু ঠিক কবে যে তোমাকে ভাববার কথা ভুলে যাবো শুধু সেটাই ভাবতে পারিনা।
আর ওদিকে তোমার ভাবনার আকাশে মেঘ কেটে গিয়ে হাজার তারার
দল উত্তর দক্ষিনে ছড়িয়ে আছে, উন্মুখ তোমার দৃষ্টি, অস্থির তোমার পথচলা।


♣♣
আমি বিষাদরাজ!
মুখে হাসি, ভেতরে রক্তাক্ত এক নদ।
আমি অপরিচিত, বেমালুম ভুলে থাকবার খাতা।


♣♣
অধরা,
চুলের খোপা খোলো না
সমস্ত দুঃখ ঝরে পড়বে।
তার-চে পিঠ পেতে দেই কষ্টের কয়লায় পুড়িয়ে দাও আমায়।


♣♣
আর কিছু নয়গো, নয় আর কিছু। কাম-ক্রোধ-লোভ-মোহ সব করেছি জয়। শুধু তোমাকে পাবো বলে।
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে পাওয়া। তাই বলে তুমি আবার ভেবোনা এই তুমি মানে আমার প্রেমিকা তুমি।
এই তুমি মানে নশ্বরের ঈশ্বর..............।
(গাব গাছ মার্কা প্রেমের জন্য আমার কোন ত্যাগ বা প্রার্থনা নেই)


♣♣
প্রত্যেকটা মানুষের জীবনেই রঙ আছে।
আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রঙের মানুষ। “রঙ হীন” মানুষের জীবন হতে পারেনা।


♣♣
আমরা সকলেই মানুষ চিনতে ভুল করি, ভুলটা আমাদের জন্মগত বন্ধু। আমাদের ভেতর ভুল আছে বলেই আমরা মানুষ।

________________________________


ফেসবুকের পাতায় বিভিন্ন সময় আমার লেখা_______________
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×