
একটি ফুলের জন্য যুদ্ধ করিনা,
একটি মিথ্যের জন্য যুদ্ধ করি;
শত মিথ্যের জন্য যুদ্ধ করি।
দেয়াল বেয়ে উঠিনা
দেয়ালটাই পিঠের সাথে-
বেঁধে নিয়ে ঘুরি...
যুদ্ধ করি একটি পাশবালিশের জন্য
কিংবা একটা শরীরের জন্য
যুদ্ধ করি পাপ কিনে নেবার জন্য, যুদ্ধ করি আরেকটা যুদ্ধের জন্য।
পুকুর কিংবা নদী সমুদ্র চুরি করিনা
পুরো মহাসাগর চুরি করি, পাহাড়-পর্বত চুরি করি
কিংবা পুরো পৃথিবীটাই...
ক্ষত শরীর বেয়ে উঠেনা, শরীরে ক্ষত নিয়ে ঘুরি
চুরি করি মানুষ কিংবা পুরো মনুষ্যত্ব
চুরি করি অভ্যেস, চুরি করি মহত্ব।
যুদ্ধ হোক মানবতার পথে সত্যের দূর্বাঘাসের জন্য
চুরি হোক সকল মিথ্যে, সংঘাত ও প্রতারণার অরণ্য
♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦ ♦
রচনাকাল:
জানুয়ারী
সুসং নগর, নর্থিস্ট্রট
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


