
আজকাল আর রাত হয় না, রাত আসে
রাত আসে তার না বলা কথার জাহাজ নিয়ে-
নির্বিবাদী বক্তা হয়ে জেগে থাকি তার সাথে
তার সাথে কথা হাজার হাজার
আজকাল আর দুঃখ হয় না, দুঃখ ভাসে
দুঃখ ভাসে তার অলংকার নিয়ে-
আমার সমস্ত শরীরজুড়ে তার বসবাস
তার বসবাস বয়ে চলেছে হাজার বছর
আজকাল আর আনন্দ হয় না, আনন্দ কাঁদে।
আনন্দ কাঁদে এবেলা-ওবেলা অভিনয়ের সাগরে-
আনন্দ এখন নিরানন্দের জীবন বসন্ত
জীবন বসন্ত এখন শুধুই আমার বিপরীতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
