
কখনো কি আমার চোখে দেখেছ, দীর্ঘ রাত্রির জাগরণ
উত্তাপময় এ দেহের আস্ফালন?
কখনো কি তোমার চোখের কোণে প্রশ্ন জেগেছে
তুমিহীন কীভাবে কাটছে এই সব দিনরাত্রি?
বুকের ভেতর দুমড়ে ওঠা একফালি শব্দ–
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...
সেই কখন থেকে তাড়িয়ে যাচ্ছে আমায়।
তুমি কি জানো না
বড় বেশি ভালোবেসে ডুবে যেতে পারি, একাদশীর চাঁদের মতো
বড় বেশি কাছে এসে মিশে যেতে পারি, রাতের মতো
যদি একটিবার শুধু ছুঁয়ে যাও অজান্তে আমায়।
কখনো কি তুমি বুঝতে পারো, আমার মোমের মতো ঠোঁটের কথা
হাজারটা শব্দ বেড়িয়ে আসতে চায় দুর্দান্ত বেগে
হাজারবার বলতে চায়–ভালোবাসি
আজন্মকাল বুকের মধ্যে রিনিঝিনি সুরে গাইতে চায়–
সূর্যের মতো ভালোবাসি তোমায়...
তুমি কি সত্যিই ভালোবাসো আমায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

