
কোন এক নির্জন দুপুর কিংবা রোদের মিছিলে
__________উড়ে যাবো ফড়িঙ হয়ে দুজনে
____________ফড়িঙদের কোন বাঁধা নেই,
__________ফড়িঙদের কোন অভিমান নেই
উড়ে যাবো সেইসব পথ যেখানে পা পড়েনি আগে
দূরের রেললাইন পেরিয়ে, সবুজ ধানের ক্ষেতে
পৌছে যাবো মৃতপ্রায় নদীর বালুচর কিংবা লোহার ব্রীজ পেরিয়ে-
করিডোরে দাড়িয়ে থাকা অবুঝ শিশুটির কাছে
আলতো করে ছুঁয়ে দেবো সেই শিশুর কোমল মুখ।
ফড়িঙ হয়ে উড়ে যাবো, শহুরের ভীড়ে ভাসা নাট্যশালার ঘরে
যেখানে রোজ মানুষ সং সেজে অভিনয় করে
ওদের চোখে ঝাপটা দিয়ে দেখিয়ে দেবো
সম্পর্ক কোন পোষাক নয়! চাইলেই যা বদলে ফেলা যায়!
ভালোবাসা কোন অভিনয়ের খাতা নয়, সময়ের সাথে যা ফুরিয়ে যায়!
ফড়িঙ হয়ে এঁকে যাবো প্রেমের সবুজঝিল
ফড়িঙ হয়ে উড়ে যাবো নির্জন দুপুর কিংবা রোদের মিছিলে
______________এখানে ফড়িঙদের কোন বাঁধা নেই
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



