
আমার সকল ইচ্ছের জলে
তুমি ঢেলে দাও বিষ—
আমি হাসি মুখে বিষ করি পান।
অমরত্বের জন্য করি না কোনো প্রার্থনা,
সকল অঞ্জলি থাকে জমা।
কান্নাকে ফড়িঙ করে উড়িয়ে দেই
তোমার চলার পথে,
অভিমান জমে থাকে তার ডানায়।
আমার সকল ইচ্ছের জলে—
তোমার ছায়া ভাসে
তুমি হাসো,
________পৃথিবী দুলে ওঠে
___________দুলে ওঠে কলমিদুল।
মাঝদুপুরে ডুবে যাবার জন্য নদীতে নেমে যাই
___________তারপর নেমে যাই ইচ্ছের জলে—
________তুমি ঢেলে দাও বিষ
আমি হাসি মুখে বিষ পান করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


