somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিঃ দোস্ত আব্দুল আযিয

০২ রা মে, ২০১৩ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাবলীগের সফরে যে কয়েকটি জায়গায় গেলাম, তার মধ্যে গতবছর আমরা সফর ছিল মূলত মানিকগঞ্জ জেলা শহরে। সেখানেই এই দোস্তের সাথে দেখা।
তিনি কবি আব্দুল আযিয। “হিজলি খালপার জামে মসজিদ” এ থাকার সময় তার সাথে দেখা। অনেকটা ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতার মধ্যে দিয়েই।
যাদের তাবলীগ সম্পর্কে নুন্যতম অভিজ্ঞতা আছে , তারা জানেন , প্রতিদিন আসরের নামাজের পর এলাকায় দাওয়াতের আমল হয়। তো এর পর আমি আর আমার সাথে রাসেল ভাই, আমরা দুইজন গেলাম চুলার জন্য লাকড়ি জগার করতে। হঠাত শুনি, মসজিদ এর মাইকে ঘোষণা হচ্ছে, “মসজিদে তাব্লিগ জামাত আইসে। এরা নিজের খায় , নিজের পরে, কারো কাছে ধার ধারেনা। সবাই মসজিদে চলে আসেন।” বুঝতে পারছিলাম না এটা কি আসলেই কেউ সবাইকে দাওয়াত দিচ্ছে নাকি আমাদের হেও করার অপচেষ্টা। দেখলাম, এটা আসলেই দাওয়াত ছিল। আর যে মানুশ্তি ঐ কাজটি করেছিলেন, তিনি ঐ কবি, আমাদের দোস্ত।

৬০ নাকি ৭০ তা বুঝতে পারিনি। আমি কখনই এসব ব্যপারে এতো দক্ষ না। কিন্তু এটা বুঝেছি, তিনি যথেষ্ট বয়স্ক হলেও এখন নুজ্য হয়ে পরেন নি। সাবলীলভাবে চলাফেরা, উতফুল্ল্য। নজরুলের ভাষায়, “বারধক্কের জীর্ণাবরনের নিচে মেঘলুপ্ত সূর্যের মত প্রদিপ্ত যৌবন।”

ওইদিন কথা বলে জানলাম, তিনি কবি। আমাদের ঐতিহ্য। গ্রামবাংলার কবি, কবিয়াল ।

তিনি বলছিলেন, ঐ মসজিদ তা বানানোর সময় তিনি গান গেয়ে সাহায্য তুলেছেন। লোকে তাঁকে যখন দেখেছে তখন অনেক সাহায্য করেছে। কিন্তু মসজিদ তা হয়ে যাবার পর যখন দেখা যায় যে, নামাজের সময় মসজিদ ফাঁকা, গ্রামে মানুষ থাকার পরেও তারা মসজিদে আসে না, তখন তার খুবই কষ্ট লাগে।
তার জীবনের কিছু কথাও শুনলাম ঐ উসিলায়। শুনলাম তার অভিজ্ঞতার কথা। তো তিনি একটা ঘটনা বর্ণনা করছেন , “ একবার এক ওয়াজ মাহফিল হইল, আমিও গেলাম, গিয়া দেখি মানুষ নাই। মানুষ সব আশেপাশের দোকানে টিভি দেখে। তখন আমি মঞ্চে উইঠা হুজুরের কাছ থেকে মাইকটা নিয়া গাইতে শুরু করলাম-


অয় আমার দোস্ত, ও বন্ধু
বিল্ডিং কারো সঙ্গে যাবে নাইয়া।

দালান কোঠা বাসা বাড়ি
টেম্পু গাড়ি বাস গাড়ি
সব কিছু যে ছারতে হবে, রোজ হাশরে যাবেনা।

আর কতক্ষন পরে দেখি, সব মানুষ টিভি সাইরা ওয়াজে কি হইতেসে তা দেখার জন্য চইলা আসছে।


আমরা হইলাম কবি। ধরেন, মাইক নিয়া কএক হাযার মাইনশের সামনে কিছু কইয়া ফালাইতে পারি, ভয়ডর পাই না।”



বিশেষ করে তার ডেইযির উদ্দেশ্যে লেখা প্রেম পত্রটাও অসাধারণ। বিশেষ করে, যখন তা একজন বয়স্ক কবির পক্ষে লেখা.....................

“ও ডেইযি, ও ডেইযি,
তোমার জন্য আমি ক্রেইযি”

যদিও এটা পুরটা শোনার শুজগ আমি পাইনি। তবে আমার আরেক জিনি...স (জিনিয়াসের উপরের স্তর) বন্ধু ওটা শুনেছে। আমি ছেশ্তা করব, তার কাছ থেকে ওটা শুনে আপনাদের আবার শোনাবার জন্য।




কারো বাড়ি যদি মানিকগঞ্জ জেলা শহরে হয়, তবে দয়া করে হিযলি খাল্পার মসজিদে ঐ মানুষটির সাথে দেখা করে তার লেখগুলো সংগ্রহ করে নিয়েন। তিনি আখিরাতের উদ্দেশ্যে চলে গেলেও, লেখাগুলা যেন আমাদের মাঝে থাকে।


পরিশেষে, অয় আমার দোস্ত, ও বন্ধু, আজকে এটুকুই........................


সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×