এক জোছনা ভরা আবেগ আসো নিবিড়,
ভরা হাওড় ভালোবাসার মুক্ত শিশির।
পানকৌড়ির ডুবের মত ডুব দিয়ে যাই,
উথাল পাথাল ছোট্ট দ্বীপে এতো চরাই!
এই নিঃশ্বাস গন্ধে ভেজা বুঝেছ কি?
নতুন শাড়ির আঁচল ভাজে খুঁজেছ কি?
দিক বিভ্রাট আমার খেয়াল কিছুতে নেই
অন্ধকারেও ভীষণ চেনা রাস্তা সবই।
ধান কেটেছি অগ্রহায়ণ হিমের আভাস,
ভোরের পরে এক ফোঁটা রোদ তারই আকাশ।
আছো কিন্তু খালি পায়ে এই কুয়াশায়,
এক চাদরের ভাগাভাগি সব উষ্ণতায়।
এত কি আর জেনেছিলাম বল আগে?
এই ক'টা দিন লুকিয়ে ছিলে পাতার ভাঁজে।
পত্রঝরা সময় তুমি ধরা দিলে,
এই খালি ঘর এমনি করে সামলে নিলে!
আমি তো আর সংক্রান্তির প্রবল বারণ,
ছিন্ন করে ঘর পেতেছি তোমার শরণ।
এই অনুকূল সকল ঢেউয়ে ভাসিয়ে দিলাম,
আমার হৃদয় তোমার ঠোঁটে শুধুই নিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


