somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার ইবলিস চত্বর!!!

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারি সারি তাল গাছ। তারই পাশে শান বাধানো বিশাল পুকুরঘাট। স্বচ্ছ পানিতে গাছের ছায়ার দিন-ভর লুকোচুরি খেলে পানকৌড়ী। এক্কোনে শামীম মামার চায়ের দোকান। সেখানে সকাল থেকেই জ্বলতে থাকে মাটির চুলা, শোনা যায় চায়ের কাপের টুংটাং শব্দ। এসব দেখতে দেখতেই আড্ডামুখর হয়ে ওঠে শিক্ষার্থীরা। ব্যস্ত হয়ে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতি পরিচিত ইবলিস চত্বর। বিশাল মাঠ নিয়ে গঠিত এই চত্বর কেবল দিনের জন্য নয়। সন্ধ্যায়ও খোলা আকাশে নরম ঘাসে এখানে বসে থাকতে দেখা যায় বহু শিক্ষক-শিক্ষার্থীকে।

বিশ্ববিদ্যালয়ের এই ইবলিস চত্বরের নাম নতুন কেউ শুনলেই প্রথমে বেশ অবাক হন। অনেকে নেতিবাচক ধারনাও করে বসেন। কিন্তু আসলে লোকমুখে প্রচলিত এই নামের ইতিহাস তেমন ভয়ানক কিছুই ইঙ্গিত করেনা। বলা হয় একসময় এটি ছেলে মেয়েদের অবাধ আড্ডার কেন্দ্রবিন্দু হওয়ায় কোন এক ভালোবাসা দিবসে দুষ্টু প্রকৃতির কিছু মানুষ এর নাম দিয়েছিল ইবলিস চত্বর।

তবে যে কারনে হোক আর যে নামেরই হোক, এই চত্বরেই কত শত স্বপ্নের জাল বুনেছেন তরুণ-তরুণীরা। ‘প্রিয়জনকে কাছে পাওয়ার প্রিয় মুহুর্তের সাক্ষী হয়ে আছে এই চত্বর’ বলছিলেন আইন বিভাগের শিক্ষার্থী উৎকলিকা দিসা। অন্যদিকে সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী বললেন, যাকে তার জীবন সঙ্গী করবেন বলে ভেবেছিলেন তাকে সেদিন এ মাঠে দাড়িয়েই বিদায় দিতে হলো। তাদের পাশে বসে থাকা মোটা ফ্রেমের চশমা খুলে নৃ-বিজ্ঞান বিভাগের ইফফাত চ্যাম্প বললেন, ক্যাম্পাসে তার প্রিয় জায়গা ইবলিস চত্বর। কেননা এখানে খোলা হওয়ায় আড্ডা এবং পড়াশুনা দুই’ই বেশ জমে ওঠে।

শুধু ইবলিস চত্বর নয় সবুজে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে আরো কত চত্বর। প্রতিটি চত্বরেরই রয়েছে মজার মজার নাম ও ঐতিহাসিকতা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকেই বাঁ-পাশে ঐতিহাসিক ‘সাবাশ বাংলা’ মাঠ। সামনেই ড. শামসুজ্জোহা স্যারের কবর। সেখান থেকে বাঁয়ে গগণচুম্বী সারি সারি বহু পুরাতন গাছ নিয়ে গঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অপার সৌন্দার্য ‘প্যারিস রোড’। অনেকের মতে দেশের আর কোন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে এই সুউচ্চ গাছের বিন্যাস নেই।

ক্যাম্পাসের আরেক বহুল আলোচিত জায়গা পশ্চিম পাড়া। ছাত্রীদের পাঁচটি হলের মধ্যবর্তী এই জায়গাটি বিকাল হতে না হতেই পরিনত হয় তারুণ্যের মেলায়। সন্ধ্যা পেরিয়ে রাত নামে, তবু শেষ হয়েও শেষ হয়না মেলা। তবে ছাত্রীদের তুলনায় ছাত্রদের সংখ্যা’ই বেশি। এ নিয়েও রয়েছে অনেক হাস্য-রসাত্মক গল্প।

ক্যাম্পাসের সবচেয়ে ব্যস্ততম চত্বর ‘টুকিটাকি চত্বর’। এখানে রয়েছে সারি সারি চা-নাস্তার দোকান, রাজনৈতিক দলের টেন্ড। গল্পে মেতে কেউ গরম চায়ে গাল পোড়াচ্ছেন আবার কেইবা গিটারে সুর তুলছেন। সবসময়ই চোখে পড়ে বন্ধুরা মিলে আড্ডা দেয়ার চিত্র। ফটোকপির দোকান থেকে শুরু করে বই, খাতা, কলম, সাজ-সরঞ্চাম ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত টুকিটাকি সব ধরনের জিনিস এখানে পাওয়া যাওয়ায় এই চত্বরকে বলা হয় টুকিটাকি চত্বর।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিডিয়া চত্বর, নৃবিজ্ঞান বিভাগের এ্যানথ্রো পয়েন্ট, লালন চর্চা কেন্দ্র, আমতলা চত্বর, লাইব্রেরী চত্বর, বৌ বাজারসহ আরো বেশ কিছু চত্বরই এভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মনে জায়গা করে নিয়েছে । জায়গা করে নিয়েছে বাবু মামার চা, মানিক ভাইয়ের পরোটা, সাজ্জাদের ঝালমুড়ি।

এসব চত্বরে গল্প গান আর আড্ডার সাথে সাথেই ছেলে মেয়েরা নিজেদের ভবিষ্যৎ গড়ে। এই তরুণ প্রজন্মই জাতীর স্বপ্ন হয়ে ওঠে। তারপর এরা’ই একদিন জাতীর হাল ধরে, দেশকে নিয়ে যায় বহুদূর- এমনটিই মনে করেন বিম্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক উপমহাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক।

লাকমিনা জেসমিন সোমা
রাজশাহী, ২১ মার্চ ২০১৩


৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×