গাঢ়ো নীল জামদানির উপর
শুভ্র মেঘের কারুকাজ।
শুনেছি রুপালী জোসনার সাথে শরতের গভীর প্রেম।
তাইতো রাত্রির প্রতিক্ষায় দিনভর ব্যাকুলতা;
হৃদয়ের নীল আকাশে শুভ্র মেঘের ছড়াছড়ি,
বুকের জমিনে নরম ঘাসের উপর-
পেতে রাখা কাশফুলের বিছানা,
আরো কত কী!
রাত নামলেই শরতের বুকে
ধরা দেয় সে প্রেমিকা।
শুভ্র-নীল চাঁদোয়া হয়ে যায় জামমদানী শাঁড়ী;
তারই ভাঁজে ভাঁজে চলে-
শরৎ-জোসনার লুকোচুরি,
রাত্রীকালিন প্রেম!
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


