ছবিটিতে সাংবাদিকের কমন সেন্স দেখেন! একজন মানুষ দগ্ধ হয়ে কেমন মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে। আরেকজন তার মুখের সামনে বুম ধরে বলছে আপনার অনুভূতি কী? এই হলো সাংবাদিকতা। একজনের কাছে শুনলাম, তিনি নাকি ইন্ডিপেন্ডেন্ট টিভির সিনিয়র সাংবাদিক। এক্সক্লুসিভ নিউজ দিয়ে হিরো হওয়ার চেষ্টা করেছে।
এমন একটি প্রতিষ্ঠানে এইসব `মাথামোটা' মানুষ কীভাবে চাকরি পাই জানিনা। আমি দুঃখিত যে তাকে মাথা মোটা বলতে বাধ্য হলাম। কেননা, সিনিয়ির রিপোর্টার হিসেবে তার দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা না হয় বাদ’ই দিলাম। স্বাভাবিকভাবে সাংবাদিকতা বিষয়ে যে বেইসিক দুই-একটা ট্রেনিং দেওয়া হয় তাতে বারবার এ কথাই বলা হয় যে পরিস্থিতি বুঝে ভিকটিম বা সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলতে হবে। কী বিষয়ে কথা বলা উচিৎ বা কী বিষয়ে উচিৎ হবে না সেটাওে রিপোর্টার কে বুঝতে হবে। আর এমন টাইপের ট্রেনিং এর আয়োজন সব সময় হয়েই থাকে। এতটুকু শিক্ষা পেতে তেমন কোন ডিগ্রি বা অভিজ্ঞতা লাগেনা। অপরাধী বা অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন কেইস। কিন্তু যে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে, যার বাবা মা অথবা সন্তান মারা গেছে তাকে নিশ্চয় প্রশ্ন করা যায় না আপনার অনুভূতি কী? এটা যেমন অমানবিক তেমনি সাংবাদিকতার নিয়ম বহির্ভূত।
এক্সক্লুসিভ কিছু দিয়ে হিরো হওয়ার বদলে যখন হাউজের ঝাড়ি খাবেন (জানিনা তার হাউজ পলিসি কেমন) তখন আশা করি তার এ বিষয়ে জ্ঞান ফিরবে।
এর আগে রানা প্লাজায় যখন শত শত মানুষ মারা গেল, সময় টেলিভিশনের এক রিপোর্টার এমন এক কান্ড ঘটিয়েছিলেন। সেখানে নিহতদের জন্য যে সারি সারি কবর খোড়া হয়েছিল সেই কবরে মধ্যে জুতা পায়ে দাড়িয়ে লাইভ দিয়েছিলেন। এই হলো আজকের এই গ্লামার পেশার অবস্থা।
নিজে একজন সাংবাদিক হয়ে লজ্জা লাগে। এ পেশায় নতুন হিসেবে অনেক কিছুই অজানা। কিন্তু বড় বড় মিডিয়া প্রতিষ্ঠানের বড় বড় সাংবাদিকরা (তথাকথিত) যখন এমন মৌলিক বিষয়ে অথর্বের মত কাজ করে তখন নিজের পরিচয় দিতে আসলেই লজ্জা করে।
সাংবাদিকের কমনসেন্স দেখেন! লজ্জা হয় নিজের পরিচয় দিতে!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২০টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।