৩০২, রহমতুন্নেসা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আর মাত্র ক’টা দিন। ‘ছেড়ে যেতে হবে’ ভাবতেই মনের ভেতরটায় কেমন মোচড় দিয়ে ওঠে। আমার এই দু’হাত চওড়া ছোট্ট খাট, বই-পত্রে ঠাসা ছোট্ট চেয়ার-টেবিল সব...সবই ছেড়ে যেতে হবে। সবচেয়ে মন পুড়ছে আমার এই জানালাটির জন্য যেখানে ছোট্ট চৌকাঠের ভেতরে আমি এক বিশাল পৃথিবীকে দেখতে শিখেছি। গভীর রাতে বোটানিক্যাল গার্ডেনে হঠাৎ ডেকে ওঠা ডাহুক, রেলগাড়ীর হুইসেল, এক পাল শিয়ালের হুক্কাহুয়া, আবার খাঁ-খাঁ দুপুরে পুকুরের নিথর জলে পানকৌড়ির ডুব-সাঁতার, বিশাল দেবদারুর মাথার উপর দিয়ে ছুটে চলা সাদা মেঘ, তাল তলায় বাশের মাচালির উপর মালি মামাদের নিয়ম করে বিশ্রাম সব কিছুই ভালো লাগে। বিকেলে গার্ডেনের সবুজ ঘাসের উপর সোনা রোদ, নাম না জানা রং-বেরঙের পাখির হেটে বেড়ানো কত কি! আর এই সব কিছুর উপর যখন নেমে আসে রুপালী জোস্না, শীতের কুয়াশা অথবা আচমকা মেঘ-বৃষ্টি কী যে ভালো লাগে কেমন করে বলি! আমার জানালায় নিষ্পাপ এই প্রকৃতির দিকে তাকিয়ে’ই রচনা করেছি কত স্বপ্ন সাধনা প্রেম হতাশা-বঞ্চনা সম্ভাবনা, আর নিজের অন্যরকম এক পৃথিবী। আহা...! আমার ৩০২, রহমতুন্নেসা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়...!!!
"তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন