somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেলামাইন সমাচার।

২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমযানের ছুটিতে বাড়ি গেছি। আমি আমার রুমে বসে ল্যাপটপ চালাচ্ছি , হটাত শুনি পাশের বাসার আন্টি বাইরে থেকে আমার আম্মু কে ডাকছেন। ভাবি ভাবি একটু বাইরে আসেন তো।

আম্মা বেরিয়ে গেলেন। আন্টি বলতে লাগলেন ভাবি এই মহিলা টা এলাকায় মেলামাইনের বাটি, থালা , ডিনার সেট বিক্রি করতেসে। আমি আসছি আপনার কাছে পরামর্শ নিতে।
এই মহিলা এই দুইটা বাটি বলছে ৩৫০ টাকা আর এই দুইটা ৪৫০। চারটায় মোট ২৭০ টাকা।আমি কত করে বলি ৩৫০ আর ৪৫০ মিলে তো ৮০০ টাকা হয়।
সে বলে না ৩৫০ আর ৪৫০ মিলে ২৭০ টাকা ই তো হয়। আমি বেশি নিব কেন। বেশি নিলে আল্লাহর কাছে জবাব দিতে অইব না? এইভাবে আরও দুইতিন বাসায় নাকি বিক্রি করেছেও। সবাই বলছে হয়ত মাথায় প্রব্লেম আছে।
আমার আম্মা জিগাইলেন এই মেয়ে তুমি পড়ালেখা করছ?
: জি ৫ কেলাশ।
: হিসাব পার না?
: জি পারি তো।
: তো ৩৫০ আর ৪৫০ মিলে কত হয়?
: দেখেন তো আপা ৩৫০ আর ৪৫০ মিলে ২৭০ হয় না ? কিন্তু এই আপা (আন্টি) কয় ৮০০ টাকা? কন তো আপা আমি বেশি নিমু কেন? বেশি নিলে আমারে আল্লাহর কাছে জবাব দিতে অইব না?
আন্টি বললেন তুই কোন মালিকের হইয়া কাজ করস । অই লোকের ও তো আন্দাজ নাই একটা পাগলের কাছে এতগুলা জিনিশ দিয়া দিল কেমনে............
: মালিক আবার কে আমি আমার জিনিস টাকা দিয়া কিনে আনছি আমি আমার ইচ্ছা মত বেচুম। আমি আরও বেচছি। আপনার পোষাইলে রাখেন নাইলে না। মুখের আর কথার মধ্যে একটা পাগলামো ভাব......
আন্টি বললেন ভাবি আমি তো ভাবসিলাম এই চারটা বাটি রাখুম। আপনি কি বলেন?
: হুম
: ভাবি আপনিও রাখতে পারেন।

আর বসে থাকা যায় না। আমি তখন বেরিয়ে আসলাম। অই মহিলাকে বললাম ধান্ধাবাজি কবে থেকে?
: ইয়াল্লা ইয়াল্লা কাকু আপনি এইসব কি কন।
বলি পাগল সেজে কাস্টমারদের বোকা বানিয়ে তো ভালই চলছে। এখনি যান এখান থেকে। আন্টি আপনিও কিনবেন না?
আন্টি বললেন সমস্যা টা কি বাবা?
: মেলামাইন বাটিগুলা দেখেন কোনো কোম্পানির নাম আছে? এগুলার কুয়ালিটি খুব খারাপ । এই ৪ টা বাটির দাম মোটেও ২৭০ টাকা হবে না , আগে থেকে প্লান করে আসছে প্রথমে একটা ভালো মেলামাইনের দাম চাইবে, পাগল সাজবে তারপর এমন একটা লোভনীয় দাম বলবে যাতে করে সবাই লুফে নেয়।
: হুম টিক তো। আন্টি ওই মহিলাকে বিদেয় করে দিলেন।

ঘরে এসে আম্মা বললেন মেলামাইন গুলা মনে হয় ভালই ছিল। কিনলে খারাপ হত না।
আমি বললাম ধরে নিলাম অইগুলার কোয়লিটি ভাল ছিল তাহলে অই মহিলাটি মাথায় আসলেই প্রব্লেম ছিল। নাহলে কি এইভাবে কেউ বেছে?
: হুম।
তাহলে আমাদের কি উচিৎ একজনের অসুস্থতার সুযোগ নিয়ে এত দামী বাটি এত সস্তায় কিনে নেয়া? একটা মানুষ রে ঠকাইলে আল্লাহর কাছে জবাব দিতে অইব না??
মা ছেলে হেসে উঠলাম........................
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×