একদিন-এই তুমি পাশে ছিলে
বুকে মাথা রেখে বলেছিলে, “ভালবাসি, ভালবাসি-
আমাকে ভুলো না।”
আমার অশ্রুতে অশ্রু ফেলেছিলে
নেত্র দিয়ে খুজেছিলে
নেত্রের বন্ধন।
আর আজ – - – - – - -
আঙ্গুলের হীরক খণ্ডের সূর্যের ঝলকানি দেখাও,
উপহার দাও ঘৃণিত দৃষ্টি, নষ্ট হাসি।
একদিন দেখা হলো তোমার সাথে;
দেবরের সাথে পরিচয় করালে
পাড়ার ছেলে বলে – - – - – -।
পরের দিন দরজা খুলেই দেখি তুমি,
সকাল বেলার চঞ্চলতার আগেই তুমি হাজির।
ভেবেছিলে আমি তোমার ক্ষতি করবো,
তাই চিঠিগুলোকে – - – - -
হাজার টাকার নিলামে চড়ালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


