তুমি এখন দূরের তারার মত,
শুধু যখন সময় পাই মাঝে মাঝে
রাতের আকাশটা দেখার,
বহু দূরের কিছু তরঙ্গ, ঝাপসা হয়ে আসা আমার স্মৃতির দেয়ালে
উঁকি দিয়ে যায়, দোলায়িতো করে,
কেঁপে উঠে পুনরায় শুরু হয়
বিরামহীন পথচলা।
আমার হৃদয় এখনও আন্দোলিত হয়,
তবু পথ আছে বাকি বহুদূর যাবার।
তোমারও কি হয় এমন?
আছে কি পথে আগানোর তাড়া?
আমরা থেমে থাকিনি কেউই,
ছিল যদিও আমাদের কিছু নিজেদের মত তরঙ্গ
নীলে লেখা, লালে আঁকা সেইসব ধূসর ছায়া
ভেসে বেড়াবে এ মহাকাশে চিরঅক্লান্ত।
Afterglow - INXS

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

